প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনও না পেলে চিন্তা নেই, এর পরেও করা যাবে আবেদন..অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার উপভোক্তাদের জন্য এল বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা (Annapurna Yojana Money) ইতিমধ্যেই ছাড়া হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এখনও অনেক মহিলাই সেই টাকা পাওয়ার লাইনে রয়েছেন। গতকাল, বুধবার থেকে পোর্টাল ফের চালু করা হয়েছে অর্থাৎ সেখানেই আবেদনকারীরা নিজেদের স্ট্যাটাস (Annapurna Yojana Application Status) দেখতে পারবেন। এমতাবস্থায় জানা গিয়েছে যারা আজকের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না তাঁরা কী করতে পারেন। জেনে নেওয়া জজ বিস্তারিত…
১৭ লক্ষ আবেদন বাতিল
গত সোমবার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে, আগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। আজ থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেই অনুযায়ী প্রথম পর্বে প্রায় ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। আর যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তাতে এই দফায় উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ। কেন নাম বাদ গেল, কীভাবে তা জানা যাবে তা অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক করে জানা যাচ্ছে। যাচাইয়ের পর যাঁরা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, আজই তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে।
যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী ১৭ আগস্ট, সোমবার থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। আজ, ২০ অগাস্টের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা। যদিও সরকারের তরফে জানানো হয়েছে আজ যদি কারও অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রক্রিয়া শেষ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। এবং সরকারের তরফে আরও জানানো হয়েছে, যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবং অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মহিলাদের মধ্যে টাকা পাওয়া যাবে না বলে যে গুজব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ ভুল। পাশাপাশি যারা ২০ আগস্টের মধ্যে টাকা পাবে না তাঁদের কী কী করতে হবে সেই নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে।
টাকা না পেলে কী করণীয়?
প্রশাসনের তরফে জানানো হয়েছে আজ, অর্থাৎ ২০ আগস্টের মধ্যে যদি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তাহলে প্রথমে নিজের আবেদন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে হবে। তার আগে স্ট্যাটাস চেকের মাধ্যমে দেখতে হবে আবেদনটি বাতিল হয়েছে কি না। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য ফের আবেদন করার সুযোগ থাকবে। নির্দিষ্ট পোর্টালের ‘Social Register’ অপশনের মাধ্যমে পুনরায় আবেদন করা যাবে। সেই আবেদন ফের জেলাশাসক স্তরে ফের যাচাই করা হবে। যোগ্যতার ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলে আবেদনকারী প্রকল্পের সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: গভীর রাতে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, SFI ছিল না দাবি সৃজনের, কী হয়েছিল?
অন্যদিকে অনেকের আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগের সমস্যার কারণেও টাকা আটকে যাচ্ছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য বিডিওদের নির্দেশ দিয়েছে সরকার। সমস্যা নিষ্পত্তি করার জন্য ব্যাঙ্কগুলির সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় শিবির করে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হবে জানানো হয়েছে।










