২৮ বছরের সংগ্রামের অবসান! মমতার নামেই তৈরি হল নতুন তৃণমূল

Published:

mamata banerjee tmc

আনিষা চৌধুরী, কলকাতা: জোড়াফুল প্রতীক এবং ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ (TMC) নাম নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার পর নতুন করে গতকাল থেকেই নাম ও প্রতীক বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে তৃণমূলের দুই শিবির। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুক্রবারের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিজেদের পছন্দের বিকল্প নাম ও প্রতীকের তালিকা জমা দিয়েছে কালীঘাট-তৃণমূল এবং ঋতব্রত-তৃণমূল। ইমেইলের মাধ্যমে বৃহস্পতিবার রাতেই নিজেদের প্রস্তাব কমিশনের কাছে তা পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির।

মমতার নামেই তিন বিকল্প?

সূত্রের খবর, কালীঘাট-তৃণমূলের তরফ থেকে প্রস্তাবিত তিনটি বিকল্প নামের মধ্যেই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় রয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ এবং ‘তৃণমূল মমতা কংগ্রেস’। অর্থাৎ শীঘ্রই দলের এত বছরের পরিচিত নামের বদল ঘটতে চলেছে। আর এইবার দলের নতুন পরিচয়ের ক্ষেত্রে মমতার নামকেই সামনে রাখতে চায় কালীঘাট শিবির। দলের তরফে যে প্রতীকগুলির প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ক্রিকেট ব্যাট এবং ফুটবল পায়ে ফুটবলারের ছবি। অর্থাৎ খেলার সঙ্গে যুক্ত ছবিকেই প্রতীক হিসেবে চিহ্নিত করার খবর সামনে এসেছে।

ঋতব্রত শিবিরের পছন্দ খাম, টর্চ, ব্ল্যাকবোর্ড

অন্যদিকে ঋতব্রত-তৃণমূলও কমিশনের কাছে বিকল্প প্রতীকের তালিকা জমা দিয়েছে। তাঁদের প্রস্তাবিত তিনটি প্রতীক হল খাম, টর্চ এবং ব্ল্যাকবোর্ড। দলের নামের ক্ষেত্রেও তিনটি বিকল্প জানানো হয়েছে। সেগুলি হল ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’, ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস’। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নাম প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: মাদ্রাসার সামনে দুর্গাপুজোর গেট, হাসনাবাদে তুমুল বিতর্ক মুসলিমদের

ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। দুই পক্ষের জমা দেওয়া নাম ও প্রতীক খতিয়ে দেখে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। দুই শিবিরসহ গোটা পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের নতুন নাম জানার জন্য ব্যাকুল হয়ে ছিলেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কালীঘাট শিবিরের নতুন নাম হল ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নতুন নাম ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’। মমতার প্রতীক ফুটবলার এবং ঋতব্রত শিবিরের প্রতীক খাম।