‘উচ্চ মাধ্যমিক পাস, BBA-MBA ডিগ্রি ভুয়ো’ অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২১ জুলাইয়ের পর ফের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনকে ঘিরে ফের প্রকাশ্য এল দুই তৃণমূলের পার্টির দ্বন্দ্ব। একদিকে কালীঘাট-তৃণমূল, অন্যদিকে ঋতব্রত-তৃণমূল, দুই মঞ্চ থেকেই একে অপরকে নিশানা করলেন নেতারা। এমতাবস্থায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। শিক্ষাগত যোগ্যতা নিয়ে করলেন প্রশ্ন।

অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ঋতব্রতর

গতকাল, শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একদিকে ক্যাথিড্রাল রোডে যেমন সভা করেছিল ‘কালীঘাট তৃণমূল’। ঠিক তেমনই অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত শিবির সভা করেছিল রানি রাসমণি রোডে। এদিন মঞ্চে একের পর এক বিরোধী বিধায়কের নানা বক্তব্য পেশ করেছিলেন আর তার মাঝেই ২০ জন সাংসদকে নিয়ে করা চিঠি ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিষেককে নিশানা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”পার্লামেন্টে কোন ২০ জন সাংসদ রেকগনাইজ কি রেকগনাইজ না, এনিয়ে চিঠি দিচ্ছেন, তাহলে সবার আগে আপনি এফিডেভিটে লিখে দিন যে আপনি উচ্চমাধ্যমিক পাস।”

পাল্টা জবাব অভিষেকের

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঋতব্রত জানিয়েছেন, “UGC বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের BBA আর MBA ভ্যালিড নয়। সামনেরবার যখন ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ান, তাহলে আপনার জব্দ হবে, কেউ ঠেকাতে পারবে না।” যদিও চুপ থাকেননি অভিষেক (Abhishek Banerjee), ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনিও। স্পষ্ট জানান, “আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এই একজন বেইমানকেও আগামী দিনে দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন সেটাই হবে শিরোধার্য।”

আরও পড়ুন: উদ্ধার সারি সারি প্যাকেট, ভিতরে কী? পাঁশকুড়ায় বড় সাফল্য পুলিশের

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছিলেন যে, “যারা তৃণমূলের খেয়ে পড়ে এই সময়ে কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে BC গ্রুপে, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাঁদেরকে কিন্তু কোনও ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না।” অন্যদিকে আবার কালীঘাট তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং-এর কথা বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ বাঘরোলকে বাঘ বানানোর জন্য, আমাদের এখন মনে হচ্ছে, বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে। ক্যামাক স্ট্রিটে গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্যের মতো ছিল, বেড়ালকে যাতে বাঘ বানানো যায়, তারজন্য প্রচেষ্টা চলছে। ”