সৌভিক মুখার্জী, কলকাতা: জল্পনা চলছিল। তাতেই শিলমোহর দিয়েছে দল। পশ্চিমবঙ্গের বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরপর দুই কেন্দ্রে পরাজিত করার পুরস্কার পেলেন তিনি। গতকাল বিশ্ববাংলা কনভেশন সেন্টার থেকে অমিত শাহ সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে অমিত শাহ এবং দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন তিনি।
শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী
বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে এদিন শপথ গ্রহণ করেছেন কাথির ‘মেজো ছেলে’ শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করালেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। তবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন শপথগ্রহণ করেছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু সকলে। যদিও এখনও পর্যন্ত দলের তরফ থেকে কাকে কোন পদে বসানো হচ্ছে তা জানানো হয়নি।
উল্লেখ্য, শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিগেড চত্বর বাঙালিয়ানায় সেজেছে। যেহেতু আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই ব্রিগেডের ময়দানে রবীন্দ্র সংগীতের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে এসেই ঠাকুরের পায়ে শ্রদ্ধার্ঘ্য করেছেন। তবে মোদীর পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্তরীও সব নেতা-মন্ত্রীরা। রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ। নীতিন নবীন, এমনকি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা, এন চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফড়নবীশ প্রমুখ।
আরও পড়ুন: পশ্চিম এশিয়ায় অস্থিরতা! এরই মাঝে নতুন প্রধান পাচ্ছে ভারতীয় নৌসেনা, কে এই কৃষ্ণ স্বামীনাথন?
বলার অপেক্ষা রাখে না, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন তা আগে থেকেই আঁচ পাওয়া গিয়েছিল। কারণ, পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে বড় নাম তিনি। বাম আমলে নন্দীগ্রাম আন্দোলনের সবথেকে জনপ্রিয় নেতা ছিলেন তিনি। এমনকি তৃণমূল কংগ্রেসের উত্থান থেকে শুরু করে পতন, সবকিছুতেই তাঁর জুড়িমেলা ভার। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছিলেন। আর এবার ভবানীপুরে চ্যালেঞ্জ করেই তাঁকে পরাস্ত করেছেন। সেই সূত্রেই দল তাঁকে এই গুরুদায়িত্বে বসালো।










