তৃণমূলের প্রায় ডবল আসন পাবে বিজেপি! এক্সিট পোল প্রকাশ করল টুডেয়স চাণক্য

Published:

Today’s Chanakya Exit Poll

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকালই শেষ হয়েছে বাংলার দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026)। আগামী ৪ মে ফল প্রকাশ। আর গত ২৩ এপ্রিল ছিলে প্রথম দফার ভোটগ্রহণ। তবে বুথ ফেরত সমীক্ষা কী বলছে? গতকালই ম্যাট্রিজ থেকে শুরু করে ভোট ডায়েরি, চাণক্য স্ট্রাটেজি, পাবলিক সার্ভে সহ বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল তুলে ধরেছিল। যেখানে এবার রাজ্যের বিরোধী দল বিজেপিই এগিয়ে রয়েছে। অবশেষে আজ টুডেয়স চাণক্য এক্সিট পোল প্রকাশ করল। কারা এগিয়ে রয়েছে তাদের বুথ ফেরত সমীক্ষায় (Today’s Chanakya Exit Poll)?

টুডেয়স চাণক্যের বুথ ফেরত সমীক্ষা 

আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে টুডেয়স চাণক্যের তরফ থেকে এই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয়েছে। আর প্রত্যেকটি প্রেডিকশনের মতো তারাও এবার বাংলায় বিজেপিকে এগিয়ে রাখছে। তারা বলছে, এবার বাংলায় বিজেপির ভাণ্ডারে যেতে পারে ৪৮ শতাংশ ভোট। আর শাসক দল তৃণমূলের ভাণ্ডারে যেতে পারে মাত্র ৩৮ শতাংশ ভোট, এবং অন্যান্যদের মধ্যে যেতে পারে ১৪ শতাংশ ভোট। তবে হ্যাঁ, তারা বলেছে প্রত্যেকটি দলের ভোট ৩% এদিক ওদিক হতে পারে।

এটা হলো তো শতাংশের বিচার। আর যদি সম্ভাব্য আসন নিয়ে কথা বলি, তাহলে টুডেয়স চাণক্য বলছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার বিজেপির ভাণ্ডারে যেতে পারে ১৯২টি আসন। তবে তার থেকে ১১টি কমবেশি হতে পারে। পাশাপাশি তৃণমূল পাবে ১০০টি আসন। এরও ১১টি কমবেশি হতে পারে। আর অন্যান্যদের দিকে যেতে পারে দুটি আসন। সেক্ষেত্রে ২টি আসন কমবেশি হতে পারে। সামগ্রিকভাবে দেখতে গেলে বিজেপিই এগিয়ে রয়েছে এবারের বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন: ‘এক্সিট পোল বিজেপির বানানো, ২৩০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছি’ ভিডিও বার্তা মমতার

এদিকে গতকাল যে সমস্ত সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তারা প্রত্যেকেই বিজেপিকে এগিয়ে রেখেছে। যেমন ম্যাট্রিজ বলেছে বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন পাবে এবং তৃণমূল পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। ভোট ডায়েরি বলেছে তৃণমূল পাবে ৯৯ থেকে ১২৭টি আসন, আর বিজেপি পাবে ১৪২ থেকে ১৭১টি আসন। পাবলিক সার্ভে বলেছে তৃণমূল পাবে ৮৫ থেকে ১১০টি আসন, আর বিজেপি পাবে ১২৭ থেকে ২০৮টি আসন। কিন্তু শুধুমাত্র উল্টো কথা বলছে পিপল পালস। কারণ তারা বলছে, তৃণমূল পাবে ১৭৭ থেকে ১৮৭টি আসন। আর বিজেপির ভাণ্ডারে যাবে ৯৫ থাকে ১১০টি আসন। যদিও সবটা ৪ তারিখই জানা যাবে।