সুকর্মা যোগে সংসারে সুখ-শান্তি ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ১২ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১২ জুন, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে অতিগন্ড এবং সুকর্মা যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৯ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই সন্তোষী মায়ের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একটুও ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ দিনটি আনন্দ এবং উল্লাসে ভরপুর থাকবে। জীবনকে পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ বিশ্রাম নেওয়া এবং ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সাথে আনন্দের মুহূর্ত খুঁজে নেওয়া দরকার। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রিয়জনকে নিজের পরিস্থিতি বোঝানো কঠিন হতে পারে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নেওয়া উচিত। কোনও পরিকল্পনা সফলতার ব্যাপারে নিশ্চিত না হলে তা মোটেও প্রকাশ করবেন না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য মাকে সম্মান করার চেষ্টা করুন এবং তার সেবা করতে হবে।

বৃষ রাশি: আজ আপনি বাধা থেকে মুক্তি পেতে পারেন। অবাস্তব পরিকল্পনা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দিতে পারে। আজ আপনার ধৈর্যের অভাব দেখা দিতে পারে। তবে সংযম অবলম্বন করতে হবে। ভালোবাসার দিক থেকে আজকে দিনটি সম্পূর্ণ ভাল। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো যাবে। পরীক্ষায় ভালো ফলাফল করবে। আজ সাফল্যকে মাথায় তুলতে দেবেন না। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। জীবনসঙ্গী সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে আপনার কাছে ভালোবাসা নিয়ে ফিরতে পারে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে অবশ্যই শরীরের সোনা পরার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার ব্যক্তিত্ব সুগন্ধির মতো আচরণ করবে। সবাইকে আকর্ষণ করতে পারবেন। যারা কোথাও বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার আচরণ চারপাশের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। আজ পরিবারের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। অবসর সময়ে একটি বই পড়তে পারেন। পরিবারের অন্য সদস্যরা আপনার মনোযোগকে ব্যঘাত ঘটাতে পারে। আজ জীবনসঙ্গীর সাথে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা পোশাক বেশি করে পরার চেষ্টা করুন।

কর্কট রাশি: মানসিক চাপ এড়ানোর জন্য সন্তানদের সাথে সময় কাটানো উচিত। আজ তাদের সান্নিধ্যে আপনি নিজেকে শক্তিবান অনুভব করবেন। আজ অর্থের দিকে নজর রাখা উচিত। নাহলে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। আজ ভালবাসার অভাব অনুভব করতে পারবেন। বড় ব্যবসায়িক লেনদেন করার সময় অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো নয়।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য সোনা বা ব্রোঞ্জের কোনও খন্ডে গুরু যন্ত্র খোঁদাই করে আপনার বাড়িতে স্থাপন করার চেষ্টা করুন এবং তার পূজো করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ অন্যদের প্রতি খারাপ উদ্দেশ্য থাকলে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক উন্নতি প্রয়োজনীয় কেনাকাটা করা সহজ করে তুলবে। বন্ধুদের সঙ্গ আনন্দদায়কভাবে কাটবে। নিজের অনুভূতি প্রকাশ করলে আজ অনেকটা হালকা বোধ করবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ খেলাধুলা করে দিন কাটাতে পারেন। কিন্তু অভিভাবকদের করা নজর রাখা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য নিম, ক্লোরোফিল, ক্লোরাইড, বাবলা বা যে কোনও ভেষজ পেস্ট দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন।

কন্যা রাশি: কফি পান করা থেকে আজ বিরত থাকতে হবে। বিশেষ করে হৃদরোগীদের। আজ অন্যদের জন্য কিছুটা বেশি খরচ করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে বহু প্রতিক্ষিত কোনও বার্তা পাবেন যা, আপনার পরিবারকে আনন্দ দেবে। আজ প্রেমের দিক থেকে দিনটি ভালো নয়। এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অনাকাঙ্ক্ষিত ভ্রমণে যেতে হতে পারে, যা পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা নষ্ট করে দেবে। জীবনসঙ্গী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বটগাছে দুধ দর্পণ করার চেষ্টা করুন। তারপর ভেজা মাটি দিয়ে তিলক লাগানোর চেষ্টা করতে হবে।

তুলা রাশি: আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। ব্যবসার কাজে বাইরে যাওয়া ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সাথে আজ কিছু মতবিরোধ দেখা দিতে পারে। সঙ্গীর কাছে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা কঠিন হতে পারে। অংশীদারের কাজ আজ আপনার পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণা সম্পর্কে উৎসাহ দেবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা গরুকে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: দিনটি আপনার জন্য উপকারে আসবে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। মদ্যপান থেকে বিরত থাকা উচিত। মূল্যবান জিনিসপত্র হারিয়ে যেতে পারে। আজ আচরণ চারপাশের মানুষদেরকে মুগ্ধ করতে পারে। রোমান্টিক কল্পনা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। সেগুলি আজ সত্যি হতে পারে। অপরিচিত ব্যক্তির সঙ্গে আজ আপনার তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মেজাজকে নষ্ট করে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন।

ধনু রাশি: শিশুদের সাথে আজ খেলাধুলা করে দিন কাটাতে পারেন। আর্থিক বিষয় নিয়ে আজ আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ঘরোয়া বিষয় বা দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজের জন্য দিনটি খুবই ভালো। অস্থির মনোভাবের কারণে আজ আপনার প্রিয়জনের পক্ষে আপনার মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো সম্পর্কে আলোকপাত করার জন্য আজ দিনটি ভালো। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করা উচিত। দিনটি আপনার জন্য দারুণ। পরিবারে কোনও রকম সমস্যা হবে না আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাদা খরগোশকে খাওয়ানোর চেষ্টা করতে হবে।

মকর রাশি: চারপাশের মানুষজন আজ আপনার কাছে অনেক কিছু দাবি করতে পারে। নিজের সামর্থের বেশি প্রতিশ্রুতি দেবেন না। আজ অতিরিক্ত পরিশ্রম না করাই উচিত। কোনও অজানা উৎস থেকে অর্থ পেতে পারেন, যা আপনার আর্থিক সমস্যাগুলোকে দূর করবে। কারও কারও জন্য আজ পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি খুবই ভালো কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পরিবারের দিক থেকে কবে দিনটি ভালো কাটবে বলে মনে করা হচ্ছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে সাদা মিষ্টি খাওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ দীর্ঘদিনের অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। গ্রহণক্ষত্রের অবস্থান আপনার জন্য অনুকূলে থাকবে না। অর্থ সম্পদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আজ আনন্দ বাবা মায়ের সঙ্গে ভাগ করে নিতে হবে। তারা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তাদের অনুভব করতে দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ তাদের সঙ্গে কথা বললে সময় কাটাতে পারেন। বাড়ি থেকে কোনও খবর শুনে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আজ।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে মায়ের কাছ থেকে চাল বা রুপো নিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। যারা কোথাও বিনিয়োগ করেছেন, তাদের সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরোয়া বিষয় এবং দীর্ঘদিনের জমে থাকা বাড়ির কাজের জন্য আজকের দিনটি ভালো। আজ আপনি যেখানেই থাকবেন ভালবাসা আপনাকে অন্য জগতে নিয়ে যেতে পারে। রোমান্টিক ডেটে যেতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ অবসর সময়ে নতুন কোনও কাজে হাত দিতে পারেন। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal