সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১২ অক্টোবর, সোমবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রত্যেক রাশির জীবনে পড়ে বিভিন্ন রকম প্রভাব। আজ কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থাই বা কেমন থাকবে, বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে কিনা তা জানা যাবে রাশিফলের মাধ্যমেই। মেষ থেকে মীন, প্রত্যেকটি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনার ভিতরে ইচ্ছাশক্তির অভাব থাকতে পারে। ভাই বা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নিলে আপনি হালকা বোধ করবেন। আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার সাথে শেয়ার করা উচিত। গ্রহ-নক্ষত্র আপনাকে অসাধারণ শক্তি দেবে। আজ বিবাহিত জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ভালোবাসার দিক থেকেও দিনটি ইতিবাচক। প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ইতিবাচক নয়। তবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ বিনিয়োগের পরিকল্পনাগুলি নিয়ে বিবেচনা করা উচিত। কোনও পদক্ষেপ নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। পরিবারের উপর কর্তৃত্ব জাহির করা ত্যাগ করতে হবে। জীবনে উত্থান-পতনে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন করা উচিত। আজ আপনি নিজেকে খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবেন। অনুভব করবেন যে আপনার সৃজনশীলতা কম আছে। আজ আপনি পরিবারের ছোট সদস্যদের সাথে পার্ক বা শপিংমলে যেতে পারেন। তবে পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য বিবাহ কিংবা কোনও শুভ অনুষ্ঠানে সাহায্য করার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন, যা আপনাকে সতেজ রাখবে। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। সঞ্চয় করতে অসুবিধা হতে পারে। বিবাহযোগ্য তরুণ-তরুণীরা আজ বাগদান করতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রিয়জনের শেষ দুই-তিনটি বার্তা দেখে আপনি হাসতে পারেন। আজ আপনার কাজগুলো সময় মতো সম্পন্ন করা উচিত। বাড়িতে এমন কেউ আপনার জন্য অপেক্ষা করছে যার আপনার প্রয়োজন। আজ আপনার জীবনসঙ্গীর সাথে উত্তেজনাপূর্ণ কিছু করতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে দেবতাকে হলুদ ফুল অর্পণ করুন।
কর্কট রাশি
স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো। আজ আপনার মেজাজ আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যারা কর ফাঁকি দেন, তাদের আজ সমস্যা হতে পারে। সকলের চাহিদা পূরণ করার চেষ্টা ব্যর্থতা ডেকে আনবে। আজ সন্ধ্যাবেলাটা উপকারে আসবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন আজ আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল এনে দেবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। আজ জীবনসঙ্গীর সাথে কিছু চমৎকার মুহূর্ত কাটাতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সারা শরীরে তেল মেখে স্নান করার চেষ্টা করুন।
সিংহ রাশি
সামাজিকতার চেয়ে স্বাস্থ্যকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। আজ আপনার কাছে আসা কোনও প্রকল্পে বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। ইতিবাচক এবং সহায়ক বন্ধুদের সাথে বাইরে যাওয়া উচিত। আজ আপনি অনুভব করবেন যে ভালোবাসা কতটা গভীর। উপার্জনের সম্ভাবনা বাড়ানোর জন্য শক্তি এবং বোধশক্তি কাজে লাগবে। আজ অকারণে কিছু লোকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে এতে আপনার মেজাজ খারাপ হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে হলুদ ভাত রান্না করে গরিবদের মধ্যে বিতরণ করুন।
কন্যা রাশি
আজ আপনার নিষ্ঠা এবং সাহসী মনোভাব জীবনসঙ্গীর জন্য সুখ বয়ে আনবে। মায়ের দিক থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে। কোনও পারিবারিক অনুষ্ঠানে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবেন। কর্মক্ষেত্র পরিবর্তন আপনার জন্য সুবিধা হবে। কোনও বিবাদে জড়িয়ে পড়লে কঠোর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ কম মনোযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো এবং ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে কোষাধ্যক্ষকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি
আজ আপনি পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে জীবনসঙ্গীর সাথে কোনও দামি জিনিস কিনতে পারেন। সন্ধ্যাবেলাটা বন্ধুর সঙ্গে কাটানো উচিত। রোমান্সের জন্য প্রচুর সুযোগ পাবেন। কাজ এবং বিনোদনকে একসঙ্গে মেশাবেন না। বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকলে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যেতে পারে। আজ আপনার জীবনসঙ্গীর সাথে অন্তরঙ্গ আলাপ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভাল কাটবে। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ময়দা, চিনি এবং ঘি মিশিয়ে শুকনো নারকেলের খোলে ভরে অশ্বত্থ গাছের নিচে রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। যে কোনও সময় আপনার টাকার প্রয়োজন হতে পারে। তাই সঞ্চয় করার কথা ভাবতে হবে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যেবেলাটা আনন্দময় কাটবে। আজ আপনার প্রিয়জনের হাসি দিয়ে দিন শুরু হবে। ব্যবসায়িক অংশীদাররা সাহায্য করবে। একসাথে বাকি কাজগুলি সম্পন্ন করতে পারবেন। অবসর সময় পুরোপুরি উপভোগ করার জন্য আজ অন্যদের থেকে নিজেকে দূরে রেখে পছন্দের কাজগুলি করতে পারেন। জীবনসঙ্গী আপনাকে অনুভব করাবে যে আপনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে পুজোয় সাদা চন্দন, গোপিচন্দন দেওয়ার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ বিনোদনের মধ্যে বাইরের কার্যকলাপ এবং খেলাধুলা অন্তর্ভুক্ত করা উচিত। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। ডেটে গেলে বিতর্কিত বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। আজ আপনার মতের সঙ্গে যারা একমত হবে না, তাদের এড়িয়ে চলতে হবে। মেডিক্যাল ট্রান্সক্রিপশনের কাজে জড়িতরা আজ ভালো ফলাফল পাবেন। লোকে আপনার সম্পর্কে কী ভাবছে তা আপনি মাথা ঘামাবেন না। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ঘরে গঙ্গাজলের সাথে রুপোর মুদ্রা রাখার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তবে এটিকে হাতছাড়া করতে দেবেন না। ডাক বা ইমেইলের মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ বার্তা পুরো পরিবারের জন্য সুসংবাদ আনবে। আজ আপনার মনে হবে যে জীবনসঙ্গী আপনাকে বোঝে না। তার সঙ্গে সময় কাটানো উচিত। কিছু সহকর্মী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে অসন্তুষ্ট হতে পারে। আজ আপনার ফলাফল প্রত্যাশা মতো হবে না। পরিকল্পনাগুলি পুনর্মূল্যায়ন করে উন্নতি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জীবনসঙ্গী আজ আপনাকে সমস্ত কষ্ট মুছতে সাহায্য করবে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য মাংস, মাছ, তামাক, ডিম ইত্যাদি ত্যাগ করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ নিজের মধ্যে ইতিবাচক মনোভাব বজায় রাখা উচিত। বিদেশে আপনার জমি ভালো দামে বিক্রি হতে পারে এবং আপনি লাভবান হতে পারেন। আকস্মিক কোনও সংবাদ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ সমস্যা ভাগ করে নেওয়া উচিত। প্রিয়জনকে আবেগগত ব্ল্যাকমেল করা থেকে বিরত থাকতে হবে। আজ আইনি পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য দিনটি ইতিবাচক। মন খারাপের কারণে আজ আপনার মনে হতে পারে যে আপনার জীবনসঙ্গী আপনাকে অকারণে হয়রানি করছে।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে চাইলে প্রেমিকা, প্রেমিকাকে একজোড়া সাদা প্লাস্টিকের হাঁস উপহার দেওয়ার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত, যেটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। জীবনের সমস্যা সমাধানে সাহায্য করা ইতিবাচক। চিন্তাভাবনাগুলি নিজের ভিতর রাখা উচিত। যদি আপনার মনে হয় যে আপনার কাছে যথেষ্ট টাকা নেই, তাহলে আজ টাকা জমানার বিষয়ে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ নেওয়া উচিত। আজ শিশুরা খেলাধুলা করে সময় কাটাবে। আজ আপনি কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, যা আপনার প্রেমিক-প্রেমিকাকে হতাশ করতে পারে। আজ আপনার মনে আসা নতুন অর্থ উপার্জনের ধারণাগুলি কাজে লাগানো উচিত। সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে হবে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে চাইলে প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার আগে মধু খাওয়ার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










