হর্ষণ যোগে সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে ৫ রাশি! আজকের রাশিফল, ১৪ জুলাই

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৪ জুলাই, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন এবং কর্কট রাশিতে বিরাজ করছে। অন্যদিকে সূর্য বিরাজ করছে মিথুন রাশিতে। এদিকে আজ পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। আমাবস্যা তিথির বিশেষ দিনটিতে ব্যাঘাত ও হর্ষণ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২১ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার জন্য পুরস্কার বয়ে আনবে। প্রচেষ্টার মাধ্যমে আপনি ফলাফল অর্জন করতে পারবেন। আজ এই রাশির বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ির থেকে আর্থিক সুবিধা পেতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ ছাত্র-ছাত্রীদের কাজ করে রাখা উচিত নয়। যখনই অবসর সময় পাবেন তা শেষ করে ফেলা উচিত। আজ কোনও সুন্দর বা স্নেহময় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের দিক থেকে দিনটি ভালো না গেলেও বিবাহিত দম্পতিদের আজকের দিনটি ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে হনুমান চালিশা, সংকটমোচন অষ্টক এবং শ্রী রামের মন্ত্র পাঠ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতির দরকার। তবে এর জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে। রিয়েল এস্টেট আপনার জন্য ভালো মুনাফা এনে দেবে। আজ আপনার আচরণ চারপাশের পরিবেশকে মনোরম করে তুলতে পারে। স্বাস্থ্য আজ একদমই ভালো থাকবে না এই রাশির জাতক জাতিকাদের। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আজ। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন এবং যা কিছু করবেন তা অর্ধেক কাজের মধ্যেই করতে পারবেন। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ স্নানের জলে গম কিংবা লাল সিঁদুর মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার আত্মবিশ্বাস বেশি থাকবে এবং উন্নতি নিশ্চিত। হঠাৎ করে আপনার হাতে অর্থ আসতে শুরু করবে, যা আপনার খরচ বা বিল মেটাতে সাহায্য করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো কাটবে। আজ জীবনে গুরুত্বহীন হয়ে পড়া বিষয়গুলি পুনরায় পর্যালোচনা করা উচিত। বন্ধু বা পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে একজোড়া প্লাস্টিকের সাদা হাঁস উপহার দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ বন্ধুদের কাছ থেকে বিশেষ প্রশংসা পেতে পারেন। অপ্রত্যাশিত লাভ বা বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে আজ। তরুণদের সঙ্গে জড়িত কার্যকলাপে অংশ নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনি রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবেন। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন এবং সেটিকে রোমান্টিক করার চেষ্টা করতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। বাড়ির কাজের লোক এবং সহকর্মীদের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির জন্য সকালে ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকিয়ে ১১ বার গায়ত্রী মন্ত্র পাঠ করার চেষ্টা করতে হবে।

সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। যারা শেয়ারবাজারে বিনিয়োগ করেন তাদের আজ সেখান থেকে লসের সম্ভাবনা রয়েছে। আজ আগেভাগে বিষয়গুলি জানতে পারবেন। বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। আজ ঘর থেকে বেরিয়ে আপনি হাঁটতে পছন্দ করবেন। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো না কাটবে না। আজ আপনার মনে আসা নতুন অর্থ উপার্জনের ধারণাগুলিকে কাজে লাগানো উচিত।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে প্রবাহিত জলে কাঁচা হলুদ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ বাইরের খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। ধ্যান বা যোগব্যায়াম আপনার জন্য উপকারে আসতে পারে। আজ আপনি টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারবেন এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। আজ ভালবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে। আজ এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা আপনি পূরণ করতে পারেন না। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সাদা-কালো পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনি দীর্ঘদিনের অসুস্থতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের মানুষের কাছ থেকে পরামর্শ পেতে পারেন, যা আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়াবে।  আশেপাশের মানুষের সাথে ঝগড়া হতে পারে আজ। পরিবারের দিক থেকে দিনটি ভালো না কাটলেও দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। আজ ওয়েব ডিজাইনারদের জন্য দিনটি খুবই ভালো এবং মনোযোগ দিয়ে কাজ করা উচিত। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে আজ। কিছু আশেপাশের মানুষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো করার জন্য আজ ফল গাছ লাগানোর চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ কেও কেউ বড় পরিকল্পনা বা ধারণা দিয়ে আপনাকে আকর্ষণ করতে পারে। বিনিয়োগ করার আগে সেই ব্যক্তি সম্পর্কে অবশ্যই যাচাই করে নেওয়ার চেষ্টা করুন। আজ সবাই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে এবং আপনি তাদের ইচ্ছা পূরণ করতে পেরে খুশি হবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকে দিনটি একদমই ভালো কাটবে না। আজ সতর্ক পদক্ষেপ নেওয়ার দিন। সফলতার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আজ আপনার ভাবনা প্রকাশ করবেন না। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সাধু কিংবা ঋষিদেরকে সেবা করার চেষ্টা করুন।

ধনু রাশি: মানসিক চাপকে উপেক্ষা করবেন না আজ। তামাক কিংবা মদের মতো বিপজ্জনক জিনিসে আজ টাকা ব্যয় না করাই উচিত। পরিবার আর দাম্পত্য জীবনে আজ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। আজ আপনি বাইরের কার্যকলাপে বেশি সময় কাটাতে পারেন। পরিবারের ছোট সদস্যদের নিয়ে পার্ক বা শপিংমলে ঘুরতে যেতে পারেন এবং এতে আপনি আনন্দদায়ক অভিজ্ঞতা পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো নয়।

প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা বা বিছানা চাদর ব্যবহার করার চেষ্টা করুন। এতে আপনার আর্থিক অবস্থা আরও উন্নতি হবে।

মকর রাশি: আজ বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং খুশি রাখবে। প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি আজ পূরণ হবে এবং আপনার জন্য সৌভাগ্য আসতে পারে। দিনের কঠোর পরিশ্রম ফলপ্রসু হবে । আজ আপনার দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে এবং দামি উপহার পেতে পারেন। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের। আজ কর্মক্ষেত্রের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ হাতছাড়া না করাই উচিত আজ। ভালোবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে নীল ফুল উপহার দেওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ আপনার অবসর সময় শখের পেছনে ব্যয় না করাই উচিত। পছন্দের কাজগুলি করা উচিত আজ। না ভেবে কাউকে টাকা দিলে আজ আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য দিনটি খুবই ভালো। বাণিজ্য মেলা কিংবা সেমিনারে অংশগ্রহণ আজ আপনার ব্যবসায়িক যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে। আজ আপনার কোনও বন্ধু আপনার বাড়িতে আসতে পারে এবং আপনি তাদের সঙ্গে সময় কাটাতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে অশ্বত্থ গাছের গোড়ায় তেল অর্পণ করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। পরিচিতদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আজ এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজ অর্থ উপার্জনের নতুন ধারণাগুলি মাথায় আসতে পারে। জীবন সঙ্গীর সাথে আজকের দিনটি খুব একটা ভালো হবে কাটবে না এই রাশির জাতক জাতিকাদের। আজ নিজেদের জন্য সময় বের করা উচিত।

প্রতিকার: প্রেমের জীবন ভালো করতে হলে “ওম ব্রিম বৃহস্পতয়ে নমঃ” মন্ত্র ১১ বার জপ করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal