লক্ষ্মীবারে ধন-সম্পত্তিতে ফুলে-ফেঁপে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ১৪ মে

Published:

Daily Horoscope - 2026-05-13T200505.757

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৪ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মীন এবং মেষ রাশিতে আর সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ রেবতী এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে প্রীতি ও আয়ুষ্মান যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৪ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ নিজেকে উন্নত করতে পারবেন। আত্মবিশ্বাসী বোধ করবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু খিটখিটে মেজাজ দেখা দিতে পারে। কোনও আত্মীয়র কাছে থেকে আসা সুসংবাদ আজ গোটা পরিবারকে আনন্দিত করবে। আজ ভালবাসার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। সৃজনশীল কাজ করার জন্য দিনটি খুবই ভালো। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়ীদের দিনটি ইতিবাচক।

প্রতিকার: প্রেমের সম্পর্কের বাধা দূর করতে হলে প্রবাহিত জলে গোটা হলুদ ভাসিয়ে দিন।

বৃষ রাশি: যে কোনও ধরনের সংঘাত এড়ানোর জন্য আজ সাবধানে চলাচল করতে হবে। স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পুরনো কোনও বন্ধু আপনার কাছে টাকা চাইতে পারে। তাকে টাকা ধার দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হবে। আজ আপনার তিক্ততা চারপাশের মানুষদেরকে বিরক্ত করতে পারে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি ভালো কাটবে। আজ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা আছে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে জলীয় উপাদান যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার খাদ্যাভ্যাসের প্রতি যত্ন নেওয়া উচিত। মাইগ্রেনের রোগীদের খাবার বাদ দিয়ে চলা উচিত। অপ্রয়োজনীয় মানসিক চাপের স্বীকার হতে পারেন। তাৎক্ষণিক তৃপ্তি লাভের প্রবণতা নিয়ন্ত্রণ করতে হবে। বিনোদনের জন্য অতিরিক্ত অর্থ খরচ করবেন না। প্রেম আপনাকে আজ ভাবাবে। ভালোবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। শিল্পপতিদের সঙ্গে ব্যবসা লাভজনক হতে পারে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি অন্যান্যদের জন্য ভালো যাবে না। পরিবার ও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ছোট মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ বিনোদনের মধ্যে বাইরের কার্যকলাপ ও খেলাধুলোকে অন্তর্ভুক্ত করা উচিত। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। আজ আত্মীয়দের সমালোচনার কারণ হতে পারেন। সময় অপচয় করলে আপনার ক্ষতি হবে। অভ্যাস পরিবর্তন করার জন্য আজকের দিনটি ভালো। প্রিয়জন আপনার প্রতি আজ মনোযোগ দেবে না। কাজের চাপ বেশি থাকা সত্ত্বেও আজ আপনি কর্মক্ষেত্রে বেশ উদ্যমী বোধ করবেন। আজ আপনি বাড়ি পরিষ্কার করার পরিকল্পনা করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য নরসিংহ চালিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে যা মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। আর্থিক উন্নতি নিশ্চিত। ঋণমুক্ত হতে পারবেন। প্রয়োজনের সময় বন্ধুদের কাছ থেকে আজ সমর্থন পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। নতুন পরিকল্পনাগুলি আজ আকর্ষণীয় এবং ভালো আয়ের উৎস হিসেবে প্রমাণিত হবে। আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দেওয়া উচিত। জীবন সঙ্গী আপনাকে আরও বেশি সময় দেবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে আজ খাওয়ার সময় তামা কিংবা সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ নিজের ভেতরে সবসময় হাসি রাখুন। কারণ, এটি সবকিছুর প্রতিকার। ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। জীবনসঙ্গীর স্বাস্থ্য আজ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কাউকে তার ভালবাসা খুঁজে পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে আজ আপনি যে তা পূরণ করতে পারবেন, তা নিশ্চিত হতে হবে। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় এমন কিছু বলে ফেলতে পারেন যা তাদের মনকে খারাপ করবে। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। শান্ত থাকার জন্য আজকের দিনটি ইতিবাচক।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে আজ হলুদ মেশানো দুধ পান করুন এবং স্নানের সময় জলে হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করুন এবং এমন কিছু করুন যে আপনি সত্যিই উপভোগ করেন। সঞ্চয় প্রয়োজনের সময় কাজে আসবে। টাকা জমানার পরিকল্পনা করতে হবে। অতিথিদের সঙ্গে উপভোগ করার জন্য আজকের দিনটি ভালো। আত্মীয়দের সঙ্গে বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন এবং তারা প্রশংসা করবে। আজ কর্মক্ষেত্রে আপনি বড় ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কিন্তু তা স্থগিত হয়ে যাবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মায়ের কাছ থেকে চাল কিংবা রুপো নিয়ে আজ নিজের কাছে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলা করে সময় কাটাতে পারেন। পারিবারিক প্রয়োজনের কথা বিবেচনা করে আজ জীবনসঙ্গীর সাথে দামি কিছু জিনিস কিনতে পারেন যা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে দেবে। অতিথিদের সঙ্গে উপভোগ করার জন্য আজকের দিনটি খুবই ভালো। আত্মীয়দের সঙ্গে বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। আজ কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়।

প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে বাড়িতে দেবী দুর্গা কিংবা সিংহবাহিনীর ছবি রাখার চেষ্টা করুন এবং তার পূজা করার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু মনে রাখতে হবে এগুলি অবহেলা করলে পরবর্তী সময়ে তার মূল্য দিতে হতে পারে। অংশীদার ব্যবসা কিংবা জটিল আর্থিক প্রকল্পে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। বন্ধু বা জীবন সঙ্গী আপনাকে শান্তি দেবে। নতুন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আজ আপনি কোনও মহিলা সহকর্মীর কাছ থেকে সমর্থন পাবেন। লোকেরা আপনার প্রশংসা সেভাবেই করবে যেভাবে আপনি সব সময় শুনতে চেয়েছেন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে মজবুত করতে হলে দই কিংবা মধু খান এবং দান করার চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। বিদেশের জমি ভালো দামে বিক্রি হতে পারে এবং আপনি লাভবান হতে পারেন। আকস্মিক কোনও সুসংবাদ আজ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। পরিবারের সদস্যদের সঙ্গে তা ভাগ করে নেওয়া উচিত। প্রিয়জন আজ আপনার কাছে ভালো হয়ে উঠতে পারে। নতুন ধারণাগুলি উপকারে আসবে। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে আজ উপকার পেতে পারেন। আর্থিক দিক থেকে সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আজ প্রেমের সম্পর্ককে মজবুত করতে হলে ভগবান বিষ্ণুর পূজা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ ধৈর্য ধরার চেষ্টা করুন। কারণ, আপনার চেষ্টা অবশ্যই সাফল্য আনবে। যারা অপ্রয়োজনে অর্থ ব্যয় করেছেন, তাদের আজ জীবনের অর্থের গুরুত্ব বোঝা উচিত। কারণ হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়লেও হাতে অর্থ থাকবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য আজ আপনাকে চিন্তায় ফেলতে পারে। ভালবাসার দিক থেকে দিনটি খুবই ভালো। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে বলেই অনুমান করা হচ্ছে। জীবনসঙ্গীর সাথে সংযুক্ত হওয়া উচিত।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ‘ওম নীলবর্ণায় বিদমহে সৈন্যহিকেয়া ধীমহি তন্নো রাহুঃ প্রচোদয়াৎ’ মন্ত্রটি ১১ বার পাঠ করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ নিজের সামর্থ্যকে চেনা উচিত। শক্তির অভাবের থেকে ইচ্ছেশক্তির অভাব বেশি থাকবে। পরিচিতদের মাধ্যমে আয়ের নতুন উৎসব খুঁজে পাবেন। আত্মীয়-স্বজন বা বন্ধুরা আজ চমৎকার সন্ধ্যা কাটাতে আপনার বাড়িতে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা আজকের দিনটি কঠিন যাবে। আজ অবসর সময় আপনি মোবাইল ফোনে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন। জীবনসঙ্গীর কাছ থেকে ইচ্ছাকৃতভাবে মানসিক আঘাত পেতে পারেন আজ।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal