শিব যোগে জীবন রকেটের গতিতে ছুটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৪ মে

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৪ মে, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে এবং সূর্য মেষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে পরিঘ এবং শিব যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩৮ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৫৮ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং এর জন্য আপনি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারেন। পুরনো বন্ধু আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারে। তবে তাকে টাকা দিলে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হবে। আজ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি খুবই ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ অবসর সময়ে সামাজিকতা এড়িয়ে চলতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ এড়িয়ে চলুন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য ওম পদমপুত্রায় বিদমহে অমৃতেশায় ধীমহি তন্নো কেতুহা প্রচোদয়াৎ মন্ত্রটি রাতে ১১ বার পাঠ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ ব্যক্তিগত সমস্যাগুলি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ কমানোর জন্য আকর্ষণীয় বা ইতিবাচক কিছু পড়ার চেষ্টা করতে হবে। বাবা মায়ের সাহায্যে আজ আপনি আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য চমৎকার পরিকল্পনা করতে পারে। আজ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অভদ্র আচরণ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চিনি বা জল খাওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ জটিল পরিস্থিতিতে পড়লে মোটেও আতঙ্কিত হবেন না। পরিস্থিতি আপনাকে প্রকৃত মূল্য বুঝিয়ে দেবে। মন ভালো করার জন্য সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। জমি কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই ধরনের বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আজ আপনি উদ্যমী এবং প্রাণবন্ত আচরণ করবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের মধ্যে লাল চুড়ি ও লাল পোশাক দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: স্বাস্থ্যগত বিষয়ে নিজের প্রতি উদাসীন হবেন না। সতর্কতা অবলম্বন করতে হবে। ঋণ নেওয়ার কথা ভেবে থাকলে আজ আপনি তা পেতে পারেন। আজ এমন মানুষদের থেকে দূরে থাকুন, যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ছাত্রছাত্রীদের বন্ধুত্বের পেছনে বেশি সময় নষ্ট না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। পরিবার এবং বিবাহিত জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য বাড়িতে ক্রিম রঙের পর্দা লাগানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ খেলাধুলো এবং বাড়ির কার্যকলাপ আপনার হারানো শক্তি ফিরে পেতে সাহায্য করবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আজ মনোরম বা চমৎকার সন্ধ্যার জন্য অতিথিরা আপনার বাড়িতে আসতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে কেউ আপনার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ জীবনসঙ্গীর অসুস্থতা আপনার কাজে প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা আছে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখতে হলে প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি পারফিউম উপহার দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে, যা আপনার কাছে সাফল্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এমন কিছু করুন যা আপনার শক্তিগুলিকে ক্ষয় করে। যারা কোথাও বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আজ কাজের জন্য আপনি সকলের থেকে দূরে থাকতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে খাঁটি রুপোর বালা পরতে হবে।

তুলা রাশি: আজ আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন। স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে। আজ কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে। টাকা ধার দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করা দরকার নেই। কর্মজীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। ব্যস্ত সময় থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বের করতে পারবেন আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে পরিস্কার পরিচ্ছন্ন থাকুন এবং প্রতিদিন স্নান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ অবাঞ্চিত চিন্তা আপনার মনকে দখল করতে দেবেন না। শান্ত থাকার চেষ্টা করতে হবে। এটি আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে। আর্থিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহজ হয়ে উঠবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে এবং বয়স্ক ব্যক্তিদের আঘাত করতে পারেন। আজেবাজে কথা বলে সময় নষ্ট করবেন না। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আজ ভালবাসার সম্পর্ককে মজবুত করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে একটি লাল গোলাপ উপহার দেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনার জীবনসঙ্গীর সাথে পারিবারিক সমস্যাগুলি ভাগ করে নেওয়া উচিত। একে অপরকে আরও ভালোভাবে জানতে পারবেন। আজ সন্তানরা বাড়িতে আনন্দ এবং শান্তি নিয়ে আসবে। সবার সঙ্গে মেলামেশা করতে পারেন। বিদেশের জমি আপনার ভালো দামে বিক্রি হতে পারে এবং আপনি আর্থিক লাভবান হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে না।

প্রতিকার: পারিবারিক সুখ বৃদ্ধি করার জন্য তিলের তেলে কিছু সাদা কালো তিল মিশিয়ে বাড়িতে প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।

মকর রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন কাঙ্খিত ফলাফল এনে দেবে। অগ্রগতি বজায় রাখার জন্য আজ কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যারা জমি কিনেছেন এবং এখন তা বিক্রি করতে চান তারা আজ ভালো ক্রেতা খুঁজে পেতে পারেন এবং সেখান থেকে ভালো লাভ করতে পারেন। ভাই আপনার কল্পনার থেকে বেশি সাহায্য করবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ভালোবাসার দিক থেকে দিনটি ইতিবাচক।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য আজ বাড়ির চিলেকোঠায় কাঠের বা লোহার জিনিসপত্র রাখবেন না।

কুম্ভ রাশি: আজ আপনার সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে। যারা কোনও অপরিচিত ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভবান হতে পারেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এবং পরিবারের সদস্যরা স্নেহ এবং যত্ন দেখাতে পারে। প্রিয়জন আজ আপনার উপর কিছুটা বিরক্ত বোধ করতে পারে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য ভেজানো বাদাম খান এবং বিতরণ করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ ভ্রমণ এবং আনন্দ আপনাকে সুখে রাখতে পারে। অর্থের অভাব বাড়িতে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এরকম পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে ভেবেচিন্তে কথা বলা উচিত এবং তাদের পরামর্শ নেওয়া উচিত। জীবনসঙ্গীর সাথে ঝগড়া মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। অহেতুক চাপ নেবেন না। আজ অন্যদের হস্তক্ষেপ অচল অবস্থা তৈরি করতে পারে। বিনোদনের জন্য আজকের দিনটি বেশ চমৎকার। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়।

প্রতিকার: নিজের আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হাসপাতালে অসুস্থ মানুষদের সাহায্য করুন করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal