সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৯ জুলাই, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মেষ রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ অশ্বিনী এবং ভরণী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির। নবমী তিথির বিশেষ দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ বিরাজ করছে। এদিকে আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২২ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হয়ে দাঁড়াতে পারে এবং আপনার জন্য অশান্তি সৃষ্টি করবে। পেশীকে করার জন্য তেল মালিশ করার চেষ্টা করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো। সেমিনার কিংবা কোনও সভায় অংশ নিয়ে আজ আপনি নতুন ধারণা পেতে পারেন। আজ ঘনিষ্ঠ বন্ধু কিংবা সঙ্গীরা আপনার উপর রেগে গিয়ে খারাপ কথা শোনাতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে প্রতিবন্ধীদেরকে সেবা করার চেষ্টা করুন।
বৃষ রাশি: প্রচন্ড মানসিক চাপে থাকলে আজ সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত। আজ আপনি ভালোবাসায় পরিপূর্ণ থাকতে পারবেন এবং সমস্ত দুশ্চিন্তা দূর হবে। আর্থিক দিক থেকে দিনটি সচ্ছল যাবে বলেই মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের। আজ মনের কথা প্রকাশ করলে আপনি অনেক হালকা বোধ করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ আপনার সঙ্গে খুবই ভালো ব্যবহার করবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ কাজের চাপ আপনাকে বাধা দিতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বাড়িতে আপনার প্রিয় দেবতার সোনার মূর্তি স্থাপন করে পূজা করার চেষ্টা করুন।
মিথুন রাশি: সামাজিক মেলামেশার থেকে স্বাস্থ্যকেই বেশি অগ্রাধিকার দেওয়া উচিত আজ। আজ আপনি পরিবারের বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে অর্থ সঞ্চয়ের বিষয়ে পরামর্শ চাইতে পারেন এবং সেই পরামর্শ আপনি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। আধ্যাত্মিক প্রেমের আবেষ অনুভব করতে পারবেন আজ। কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি সেটি পূরণ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আজ।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়িতে একটি টিনের বাক্সে গঙ্গাজল বা তীর্থস্থানের জল রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ হতাশাবাদি মনোভাব পরিহার করা উচিত। এটি আপনার সম্ভাবনার পাশাপাশি আপনার শক্তিকে হ্রাস করে দেবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। কিন্তু ব্যবসায় প্রচুর পরিমাণে লাভের সম্ভাবনা রয়েছে আজ। আজ পরিবারের সদস্যরা ইতিবাচক মনোভাব দেখে মুগ্ধ হতে পারে এবং তারা আপনার প্রশংসা করবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের। আজ নতুন কিছু শেখার জন্য আপনি আগ্রহী বোধ করবেন।
প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নত করতে হলে আজ একবার পরা পোশাক না ধুয়ে পুনরায় পরবেন না।
সিংহ রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণে আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। অপরিচিত ব্যক্তিদের পরামর্শ বিনিয়োগ করলে তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আজ। বাড়ি বদলানোর জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ কোনও আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার পর আজ আপনি দিনের বেলায় ইতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য শিক্ষক, গুরু কিংবা ছোট শিশুদেরকে আন্তরিকভাবে সাহায্য করার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি: আজ ব্যস্ত দিন কাটানোর পর আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। অতিরিক্ত অর্থ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। জীবনসঙ্গীর সাথে গোপনীয় তথ্য শেয়ার করার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা-ভাবনা করা উচিত। দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়িক কোনও মিটিং চলাকালীন আবেগপ্রবণ বা বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে। আজ বন্ধুরা আপনার নষ্ট করতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য আজ দুর্গা চালিশা বা আরতি পাঠ করার চেষ্টা করুন।
তুলা রাশি: আবেগগত ভাবে কোনও সিদ্ধান্ত নেবেন না। এটি আপনার সন্তানের স্বার্থের ক্ষতি করতে পারে। রিয়েল এস্টেটে বিনিয়োগ থেকে আজ প্রচুর পরিমাণে লাভ হবে। আজ বিশেষ কিছু না করে আপনি সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। প্রেমের দিক থেকে আজকের দিনটি আনন্দে পরিপূর্ণ থাকবে। পরিবার আর দাম্পত্য জীবনে কোনওরকম সমস্যা হবে না। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বিচক্ষণতা ব্যবহার করা উচিত। প্রিয়জনের সাথে বিবাদ আজ আপনার জন্য সময় নষ্ট করতে পারে। বিবাহের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে পাখিদেরকে খাওয়ানোর চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার জীবনসঙ্গীর সাথে সিনেমা কিংবা থিয়েটার বা রেস্তোরায় সন্ধ্যা কাটানো আপনাকে শান্তি দেবে। ছোটখাটো গৃহস্থলীর সামগ্রীর জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে, যেটি আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া দরকার। আজ প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা উচিত, যারা আপনাকে ভবিষ্যতের জন্য সাহায্য করে। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ কিন্তু পরিবারে আজ সুখ শান্তি বজায় থাকবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গোলাকার ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়িয়ে আজ আপনার পকেটে রাখার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার বা পানীয় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চাঁদের অবস্থানের কারণে আজ আপনার টাকা অপ্রয়োজনীয় খাতে খরচ হয়ে যেতে পারে। যদি টাকা প্রয়োজন পড়ে তাহলে আজ আপনার জীবনসঙ্গী কিংবা বাবা মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। পরিবারের সদস্যদের জীবনসঙ্গী আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। রোমান্সের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। তবে আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন এবং সেটি রোমান্টিক করার চেষ্টা করতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য গরিব মেয়েদের মধ্যে সুগন্ধি সাদা মিষ্টি বিতরণ করার চেষ্টা করুন।
মকর রাশি: শারীরিক ব্যায়াম বা ওজন কমানোর চেষ্টা আজ আপনার বাহ্যিক সৌন্দর্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে। আজ জমি সংক্রান্ত কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। বাড়ির কিছু পরিবর্তন আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে আপনি সফল হবেন। আজ পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো না গেলেও বিবাহিত জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা উচিত। নাহলে এটি আপনার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পুরনো বিনিয়োগের কারণে আজ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য আজ কালো লবণ, গোলমরিচ, আদা, খেজুর বা নিমপাতা খাওয়ার চেষ্টা করতে হবে।
কুম্ভ রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। নিকট আত্মীয়দের সাহায্যে আজ আপনি ব্যবসায় ভালো পরিমান লাভ করতে পারবেন এবং আপনার আর্থিক লাভ হবে। অফিসে অতিরিক্ত কাজের চাপের কারণে জীবনসঙ্গীর সাথে আজ সম্পর্কে টানাপড়েন দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কে দাসের মতো আচরণ করবেন না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় চোখ কান খোলা রাখতে হবে। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে আজ হলুদ মেশানো দুধ পান করার চেষ্টা করুন এবং স্নানের সময় সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার নিষ্ঠা এবং সাহস জীবনসঙ্গীর জন্য সুখ বয়ে আনতে পারে। টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। কারণ, পরিবারের কোনও সদস্য আজ আপনাকে টাকা দিতে পারে। আজ পরিবারের কোনও সদস্যের অসুস্থতার কারণে আপনার ভ্রমণের পরিকল্পনা স্থগিত হয়ে যেতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য গোয়াল ঘরে ১.২৫ কেজি যব দান করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










