কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু দুধ ভাজা, রইল রেসিপি

Published:

Dudh Bhaja

প্রীতি পোদ্দার, কলকাতা: মিষ্টি (Dessert) খেতে কে না ভালোবাসে! বাঙালি রান্নায় আমিষ-নিরামিষের যেমন বাহার রয়েছে ঠিক তেমনি মিষ্টির হরেক রকম বাহার (Recipe) রয়েছে। যতই মিষ্টি খেলে ওজন বেড়ে যাক না কেন শেষ পাতে একটু মিষ্টি (Dessert Recipes না হলে খাবারটা ঠিক জমে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে মিষ্টির এক অনবদ্য রেসিপি, আর সেটি হল দুধ ভাজা (Dudh Bhaja)।

উপকরণ

দুধ ভাজা রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – ৫০০ লিটার দুধ, চিনির গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, ব্রেড ক্রাম্পস, সাদা তেল।

রান্নার পদ্ধতি

বাঙালির যে কোনও শুভ কাজ মিষ্টি ছাড়া শুরুই হয় না। অনেকেই আছেন যারা মন খারাপে মিষ্টি খায় আবার ডিপ্রেশনেও মিষ্টি খায়। তাই এককথায় বলা যায় মন ভালো রাখার একমাত্র ওষুধ এই মিষ্টি। তাহলে চলুন ঝটপট করে জেনে নেওয়া যাক দুধ ভাজা বানানোর পদ্ধতি।

  • প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নিয়ে ওর মধ্যে ৩ চামচ চিনির গুঁড়ো ও ৫ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
  • ভালো করে সেটি মেশানোর পর এবার গ্যাসে ফুটিয়ে নিতে হবে মাঝারি আঁচে। দুধটা যতক্ষণ ফুটবে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে, নইলে কর্নফ্লাওয়ার লেগে গিয়ে দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • নাড়াচাড়া করার পর দেখবেন দুধ জমে আসছে। যখন পুরোপুরি জমে যাবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে কড়াই। এরপর একটি বড় কেক বানানোর পাত্রে বাটার পেপার রেখে ওর মধ্যে দুধের ঘন মিশ্রণটা ঢেলে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবং ১ ঘণ্টা ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে।

আরও পড়ুন: রেস্তোরাঁ স্টাইলে বাড়িতে বানান পালং পনির, রইল পদ্ধতি

  • এবার একটি বাটিতে ৬ চামচ ময়দা, ৩ চামচ কর্নফ্লাওয়ার এবং ২ চামচ মত চিনির গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার দুধ ঠান্ডা হয়ে পুরো পনিরের মত নরম হয়ে এলে সেটি নামিয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
  • কেটে রাখা দুধের টুকরোগুলো ময়দার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে ওর মধ্যে ব্রেড ক্রাম্পস ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে ৫ মিনিট। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। এরপর ডুবো তেলের মধ্যে সেই দুধের টুকরোগুলো ভেজে নিতে হবে। ভাজা গুলো হালকা খয়েরি রং হলেই কড়াই থেকে তুলে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি দুধ ভাজা।
আরও Dessert Milk Recipe
google button