সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। হ্যাঁ, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই দিনটি প্রতি মাসে দু’বার পালন হয়। আর বিশ্বাস করা হয় যে, এই একাদশীতে যদি ঠিকভাবে উপবাস এবং পূজা করা হয়, তাহলে সমস্ত পাপ মোচন হয় আর পরিবারে সুখ-সমৃদ্ধি ফিরে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, ২০২৬ সাল অর্থাৎ এবছর অপরা একাদশী কত তারিখে (Apara Ekadashi 2026)? কী রয়েছে দিনক্ষণ আর সময়সূচি? সম্পূর্ণ তথ্য জানুন এই প্রতিবেদনে।
অপরা একাদশী ২০২৬ কত তারিখে?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, মে মাসের প্রথম একাদশী অর্থাৎ অপরা একাদশী পড়ছে আগামী ১৩ মে। তবে বৈদিক পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ১২ মে একাদশী পড়ছে।
- পঞ্জিকা অনুযায়ী, একাদশী তিথি শুরু হচ্ছে ১২ মে দুপুর ২:৫২ মিনিটে।
- আর একাদশী তিথি শেষ হচ্ছে ১৩ মে দুপুর ১:৩০ মিনিটে।
তবে যেহেতু উদয়া তিথি অনুযায়ী একাদশী পালন করা হয়, তাই সেই অনুযায়ী অপরা একাদশী ২০২৬ আগামী ১৩ মে বুধবার পালিত হবে। আর ১৪ মে উপবাস ভঙ্গ করতে হবে।
অপর একাদশীর শুভ সময়
তবে একাদশী তিথি পালন করতে গেলে অবশ্যই শুভ সময় মেনে করতে হয়। সেই অনুযায়ী পঞ্জিকা বলছে—
- ব্রহ্ম মুহূর্ত পড়ছে ১৩ মে, ভোর ৪:০৮ মিনিট থেকে ৪:৫০ মিনিট পর্যন্ত।
- গোধূলি মুহূর্ত পড়বে সন্ধ্যা ৭:০৪ থেকে ৮:০৬ মিনিট পর্যন্ত।
- অমৃতকাল থাকবে সন্ধ্যা ৭:৪১ মিনিট থেকে ৯:১৩ মিনিট পর্যন্ত, যেটিকে সবথেকে শুভ বলে মনে করা হচ্ছে।
তবে অপরা একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে আগামী ১৪ মে। আর উপবাস ভঙ্গের সঠিক সময় হল সকাল ৬:০৪ মিনিট থেকে ৮:৪১ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে যদি উপবাস ভঙ্গ করা যায়, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে।
আরও পড়ুন: ‘আইনি লড়াই থেকে সরছি না’, মিমির বনগাঁ কাণ্ড নিয়ে মুখ খুললেন তরুণজ্যোতি
অপর একাদশী পালনের নিয়ম
অপরা একাদশীর দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার চেষ্টা করুন। এরপর ঘরের মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করার চেষ্টা করুন। তারপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, তুলসী পাতা, ফল আর পঞ্চামৃত অর্পণ করুন। আর পূজার সময় অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এতে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও বিষ্ণু সহস্রনাম এবং গীতা পাঠ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এদিন আমিষ খাবার মোটেও সংস্পর্শে আনবেন না। নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। অনেকে জলহীন বা ফলহীন উপবাস করে থাকেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অপরা একাদশীর দিন যদি উপবাস পালন করা হয়, তাহলে তীর্থযাত্রার সমপরিমাণ পুণ্য লাভ হয়। আর আর্থিক কষ্ট, মানসিক চাপ থেকে যারা মুক্তি চান, তাদের জন্য এই অপরা একাদশী বিশেষ তাৎপর্যপূর্ণ। এমনকি জ্যোতিষীরা বলেন, এদিন একাদশী পালন করলে পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ হয়।










