বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত (India Vs West Indies)। 27 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের সেই দল থেকে বাদ পড়েছেন সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে এই ভারতীয় তারকা একা নন বরং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে (Team India) জায়গা হারিয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পুরনো ক্রিকেটার। তাঁদের সরিয়ে জায়গা দেওয়া হয়েছে ফাস্ট বোলার নমন ধীর থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে। তাতে যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট ভক্তরা। এক নজরে দেখে নেওয়া যাক যোগ্য অথচ ভারতীয় দল থেকে বাদ পড়লেন কারা?
টিম ইন্ডিয়ায় জায়গা হল না এই 3 অভিজ্ঞ ক্রিকেটারের
মহম্মদ শামি
বহুদিন ভারতীয় ক্রিকেট দল থেকে বিচ্ছিন্ন অভিজ্ঞ বোলার মহম্মদ শামি। এর আগে শেষবারের মতো সাদা বলের ক্রিকেটে খেলেছিলেন গত চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর থেকে বারবার সুযোগ তৈরি হলেও শেষে উপেক্ষার শিকারই হতে হয়েছে এই ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও বদলালো না ছবিটা। এবারেও ভারতীয় দলে সুযোগ হল না বাংলা দলের হয়ে খেলা পেসারের। অথচ ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, শামি যেভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন তাতে টিম ইন্ডিয়ার হয়ে খেলার পূর্ণ যোগ্যতা রয়েছে তাঁর।
ঋষভ পন্থ
শেষবারের মতো 2024 এ ভারতীয় দলের হয়ে ওয়ানডেতে খেলেছিলেন ঋষভ পন্থ। এরপর থেকে দু বছর কেটে গিয়েছে টিম ইন্ডিয়ার হয়ে একদিনের ক্রিকেটে নামা হয়নি তাঁর। অনেকেই আশা করেছিলেন হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা হবে ঋষভের। কিন্তু শেষ পর্যন্ত সেটা হল না। মনে করা হচ্ছে, যোগ্য হওয়া সত্ত্বেও এই প্লেয়ারের দিক থেকে মুখ ফিরিয়ে রাখল নির্বাচন কমিটি।
আরও পড়ুন: ফের ত্রাতা হয়ে দাঁড়াল ভারত, পাইপলাইনে করে বাংলাদেশে পাঠাল ৪৭ লক্ষ লিটার ডিজেল
প্রিন্স যাদব
এর আগে শেষবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচে খেলেছিলেন প্রিন্স যাদব। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তবে এবার এই ফার্স্ট বোলারকে জায়গা দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রিন্স যাদবকে জায়গা না দিয়ে সুযোগ দেওয়া হলো জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী থেকে শুরু করে নমন ধীরদের। তাতে যথেষ্ট হতাশ এই ভারতীয় ক্রিকেটার!
এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ঘোষিত ওয়ানডে দল
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋতুরাজ গায়কওয়াড়, ধ্রুব জুরেল, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মোহাম্মদ সিরাজ, আকিব নবী, যশস্বী জয়সওয়াল, নমন ধীর।










