বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের শুরুতেই মেসি (Lionel Messi) ম্যাজিক দেখলো গোটা বিশ্ব। বুধবার, আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়েই যে আর্জেন্টিনা (Argentina) বিশ্বকাপে যাত্রা শুরু করবে সেটা কমবেশি আগে থেকেই ধারণা করে নিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। তবে লিওনেল মেসি যে একাই তিনটি গোল করে ইতিহাস গড়বেন সে কথা বোধহয় ভাবেননি কেউই। আর সেই অভাবনীয় কাজ করেই প্রতিপক্ষকে একেবারে গুঁড়িয়ে দিলেন লিও।
বিশ্বকাপের শুরুতেই ক্ষমতা দেখালেন মেসি
আজ, আমেরিকার ক্যানসাস সিটিতে আর্জেন্টিনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার সমর্থক। বিশেষ করে মেসির বুড়ো হাড়ের ভেলকি দেখার জন্যই একেবারে মুখিয়ে ছিলেন তাঁরা। প্রথমদিকে শোনা গিয়েছিল, হয়তো আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচে নামতে পারবেন না ফুটবলের রাজপুত্র। তবে পরে একে একে শোনা যায়, অনুশীলনের মাঠে নিজেকে পুরোপুরি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি দলের বাকিদেরও আত্মবিশ্বাস জোগাচ্ছিলেন লিও।
এদিন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শুরু থেকেই মেসিকে মাঠে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তাঁর পরিকল্পনা ছিল, শুরুর দিকেই একের পর এক গোল করে প্রতিপক্ষকে বসিয়ে দেওয়া। মাঠে নেমে সেই কাজটাই করলেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের একেবারে শুরুতেই অর্থাৎ 10 মিনিটের মধ্যে গোল পেলেও তা বাতিল হয়ে গিয়েছিল মেসিদের। তবে তাতে দমে যাননি তাঁরা। বরং ঝকঝকে ফুটবল দেখিয়ে 17 মিনিটের মাথায় প্রথম বৈধ গোল করেছিলেন লিও।
অবশ্যই পড়ুন: মাত্র ২৫৫০ টাকায় কামাখ্যা দর্শন! দারুণ প্যাকেজ আনল IRCTC
প্রতিপক্ষের প্রথম বলে পিছিয়ে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল আলজেরিয়া। কিন্তু এদিন গোটা মাঠ জুড়ে দাপট দেখালেন মেসি এবং তাঁর সতীর্থরা। তাতে একপ্রকার হারিয়ে গেল আলজেরিয়ার ফুটবলারদের প্রতিভা! ম্যাচ যখন 55 মিনিটে সুযোগ বুঝে দ্বিতীয় গোলটি করেন মেসি। আরও শক্তিশালী হয়ে ওঠে আর্জেন্টিনা। এরপর আক্রমণ যেন আরও বাড়ায় আর্জেন্টাইন মহাতারকা। তাতে 10 মিনিটের মধ্যেই চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক পেয়ে যান লিও। এক কথায়, প্রথম ম্যাচে না খেলার জল্পনা থেকে মাঠে নেমে প্রতিপক্ষকে কাঁদিয়ে দেওয়া পর্যন্ত অসামান্য অবদান রাখলেন LM 10।










