টেস্টে পাকিস্তানকে চুনকাম করে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

Published:

Bangladesh Vs Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাই হারিয়েছে ভাইকে। হ্যাঁ, ঢাকার পর সিলেট টেস্টেও 78 রানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ (Bangladesh Vs Pakistan)। সেই সূত্র ধরেই গোটা সিরিজে ইসলামের দেশকে চুনকাম করে ছেড়েছে ওপার বাংলার টাইগাররা। আর সেই সূত্র ধরেই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং এ ভারতকেও পেছনে ফেলে দিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে আধিপত্য বিস্তার করে একদিক থেকে প্রতিবেশী ভারতকেও বড় বার্তা দিল পদ্মা পাড়ের দল।

পাকিস্তানকে গুঁড়িয়ে বড় কীর্তি বাংলাদেশের

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হতেই দাপট দেখিয়ে প্রথম ইনিংসেই 278 রান তুলেছিল ওপার বাংলার দল। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 232 এ থামতে হয় পাকিস্তানকে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ফেলে 390 রান। আর সেটাই পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। জিততে হলে পাকিস্তানকে করতে হতো 437। তবে চতুর্থ দিনের খেলায় 7 উইকেট পড়ে যায় পাকিস্তানের।

আর সেখানেই আশা শেষ হয়ে গিয়েছিল পাক বাহিনীর। যদিও পঞ্চম দিনে পাকিস্তানের হাত শক্ত করতে আপ্রাণ লড়াই করেছেন মহম্মদ রিজওয়ানরা। এদিন একাই 94 রান করেন তিনি। সলমান আলি আঘা করেন 71। তবে পরবর্তীতে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। পরবর্তীতে ম্যাচ শুরু হলে 358 তেই গুটিয়ে যায় পাক বাহিনী। তাতেই 78 রানের বিরাট ব্যবধানে জিতে পাকিস্তানকে চুনকাম করে বাংলাদেশ।

অবশ্যই পড়ুন: শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

আর এই জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাংকিং তালিকায় উন্নতি হয়েছে ওপার বাংলার। সবচেয়ে বড় কথা, এই দল ভারতকেও ছাপিয়ে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে 2024 সালে পাকিস্তানে গিয়ে 2-0 ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ দল। এবার নিজেদের ঘরের মাঠে একই ব্যবধানে প্রতিপক্ষকে একেবারে নাকের জলে চোখের জলে করলেন নাজমুল হোসেন শান্তরা।

google button