বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার, পাঞ্জাবের হারের ম্যাচে সাজঘরে নিয়ম ভঙ্গ করে বিতর্কে জড়িয়ে ছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (BCCI Punished Riyan Parag)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ড্রেসিং রুমের ভেতরে বসে ই-সিগারেট বা ভেপ টানছেন রাজস্থানের অধিনায়ক। টেলিভিশন সম্প্রচারেও সেই দৃশ্য স্পষ্ট দেখতে পেয়েছিলেন দর্শকরা। সেই ঘটনায় এবার রিয়ান পরাগকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এমন অগ্রহণযোগ্য কাজে নামমাত্র শাস্তি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার।
রিয়ান পরাগকে কী শাস্তি দিল BCCI?
সাধারণত IPL চলাকালীন ড্রেসিংরুমে বসে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনা ক্রিকেটের নিয়ম লঙ্ঘন করে। একই সাথে এটি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বৈধ আচরণবিধির বিরুদ্ধে। অনেকেই ভেবেছিলেন, অভিযোগ প্রমাণিত হলে হয়তো এই ভারতীয় প্লেয়ারকে নির্বাসন দিতে পারে বোর্ড। তবে সেটা তো হলই না, বরং ভেপ ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে নামমাত্র শাস্তি হিসেবে প্লেয়ারকে সামান্য জরিমানা এবং সতর্ক করেছে BCCI।
জানা যাচ্ছে, 2019 Prohibition of Electronic Cigarettes Act অনুযায়ী ভারতে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মূলত সে কারণেই ই সিগারেট সেবন করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোড অফ কন্ডাক্টের 2.21 নম্বর ধারা অনুযায়ী, রিয়ান আদর্শ আচরণ ভাঙার পাশাপাশি খেলার সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন। মূলত সে কারণেই শাস্তি বাবদ রাজস্থানের অধিনায়কের ম্যাচ ফির 25 শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে এমন কাজ ভারতীয় ক্রিকেটার কেন করেছেন তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে BCCI। একই সাথে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিয়ে সতর্ক করা হয়েছে ভারতীয় তারকাকে।
অবশ্যই পড়ুন: মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল কবে ঘোষণা করবে BCCI? মিলল উত্তর
উল্লেখ্য, পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে রাজস্থানের ইনিংস চলাকালীন 16 তম ওভারে ড্রেসিংরুমে বসে ইলেকট্রিক সিগারেট বা ভেপ টানতে দেখা গিয়েছিল RR অধিনায়ককে। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্যত ছি ছি পড়ে গিয়েছে নানা মহলে। এর জন্য ভারতীয় তারকাকে ব্যাপক সমালোচিত হতে হচ্ছে সব ক্ষেত্রেই।










