বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজও বিশ্বকাপে জায়গা করে উঠতে পারেনি ভারত (India)। অর্থনীতি থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র সহ সবদিকেই যথেষ্ট উন্নত হলেও বিশ্ব ফুটবলে নিজেদের মেলে ধরতে পারেনি ভারতীয় দল। 140 কোটির ভারতের এই ব্যর্থতার মাঝেই ফিফা ফুটবল বিশ্বকাপে অভিষেক করেই ইতিহাস গড়েছিল মাত্র 5 লক্ষের জনসংখ্যার দেশ কেপ ভার্দে (Cabo Verde)। সেই ছোট্ট দেশটি দুই ম্যাচে স্পেন ও উরুগুয়েকে আটকে দেওয়ার পর এবার সরাসরি বিশ্বকাপের নকআউটে পৌঁছে নতুন ইতিহাস লিখল।
সৌদি আরবকে না হারিয়েও নকআউটে কেপ ভার্দে
শনিবার সৌদি আরবের বিরুদ্ধে জয় তুলতে পারেনি এই খুদে দেশ কেপ ভার্দে। মূলত গোলশূন্য ড্র নিয়ে ম্যাচের সমাপ্তি ঘোষনা করেছিলেন রেফারি। কিন্তু তা সত্ত্বেও H গ্রুপের দ্বিতীয় স্থানে থেকেই বিশ্বকাপের নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32 তে জায়গা করে নিল খুদে কেপ ভার্দে। এবার তাদের মুখোমুখি হতে হবে লিওনেল মেসিদের আর্জেন্টিনার নতুন চ্যালেঞ্জের।
বলাই বাহুল্য, এর আগে স্পেনের মতো দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নিজেদের ফুটবল সত্তার জানান দিয়েছিলেন কেপ ভার্দের ছেলেরা। পরের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধেও 2-2 ড্র করে প্রতিপক্ষকে আটকে দিয়েছিল তারা। এবার সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের ধারা বজায় রেখেই ফিফা ফুটবল বিশ্বকাপের নকআউটে জায়গা করার পাশাপাশি ইতিহাসের নতুন পাতায় নিজেদের নাম তুলল 5 লাখের এই দেশ।
অবশ্যই পড়ুন: ‘বোরখা পরে আসা যাবে না’ বারাসত কলেজে হুঁশিয়ারি বজরং দলের
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম ছোট্ট দেশ হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার পর থেকেই ঝকঝকে ফুটবল দেখিয়েছেন সে দেশের প্লেয়াররা। সেই সূত্রেই আটকে গিয়েছিল শক্তিশালী দলগুলি। এবার তাদের হাতে সুযোগ রয়েছে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ইতিহাস তৈরি করার। আর সেটা করতে পারলে বিশ্বকাপে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে কেপ ভার্দে ব্রিগেড। আগামী 4 জুলাই ভোররাত সাড়ে তিনটে থকে শুরু হবে ম্যাচ।










