মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগেই চরম সুখবর পেল ইস্টবেঙ্গল

Published:

East Bengal Sponsor

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেখানে তাদের দেখা হবে প্রতিবেশী মোহনবাগানের সাথে। আর সেই দুর্ধর্ষ কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে সুখবর পেল লাল হলুদ! গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরই ইনভেস্টর নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল মশাল ব্রিগেড। নতুন ইনভেস্টর খুঁজতে একেবারে ঘাম ছুটে গিয়েছে ইস্টবেঙ্গলের। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, নতুনভাবে ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে ইমামি। আগামী রবিবার, ডুরান্ড ফাইনালেই লাল হলুদের ছেলেদের জার্সিতে থাকতে পারে ইমামির লোগো।

ইস্টবেঙ্গলে ফের বিনিয়োগ করতে চলেছে ইমামি?

কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলে নতুন করে ফিরছে ইমামি। তবে এবার আর ইনভেস্টর হিসেবে নয়। বরং স্পনসর হিসেবে এই সিজেনটায় লাল হলুদের সাথে থাকবে ভারতের এই জনপ্রিয় শিল্প গোষ্ঠীটি। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। দেবব্রত বাবু জানিয়েছেন, এর আগেও কঠিন সময়ে ইস্টবেঙ্গলের পাশে ছিল ইমামি। এবার স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের পাশে থাকবে তারা।

ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এও জানিয়েছেন, বর্তমান সময়ের পাশাপাশি আগামীতেও শুধুমাত্র স্পনসর হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে থাকবে ইমামি। সব ঠিক থাকলে, আগামী 23 তারিখের ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সিতে থাকতে পারে ইমামির লোগো। তবে এ কথা ঠিক যে, ভবিষ্যতে দল চালানোর জন্য, ফুটবলার থেকে শুরু করে কোচেদের পরিচালনা করার জন্য বিনিয়োগকারী খুঁজতেই হবে ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন: ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল CJP

উল্লেখ্য, 2022 সালে প্রথমবারের মতো ইস্টবেঙ্গলের সাথে গাঁড়ছড়া বেঁধেছিল ইমামি। এর আগে অবশ্য ভারতীয় ফুটবলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি শহরের এই ঐতিহ্যবাহী দলটি। তবে ইমামির হাত ধরতেই ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে লাল হলুদ। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় লিগ ISL এও নিজেদের প্রতিষ্ঠা করেছে দলটি। সবচেয়ে বড় কথা, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 22 বছরের মধ্যে প্রথমবার দেশের সেরা হয়েছে ইস্টবেঙ্গল। তবে এসব সত্ত্বেও, ভারতীয় ফুটবলের রোডম্যাপের অভাবের কারণে ভবিষ্যৎ দেখতে পারছে না ভারতীয় শিল্প গোষ্ঠী ইমামি।