বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার কলকাতা ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে যুবভারতী। এডমুন্ড লালরিন্দিকার গোলে ধরে প্রাণ এসেছিল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। আর যাই হোক প্রথম গোল করে বাগানের বিরুদ্ধে এগিয়ে থাকাটা বড় ব্যাপার। গ্যালারি ভর্তি লাল হলুদ সমর্থকদের চিৎকারে ইস্টবেঙ্গল ফুটবলারদের মনের ভেতরটা চলমনে হয়ে উঠেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে ইস্টবেঙ্গলকে দ্বিতীয় গোল করতে দেয়নি মোহনবাগান। বরং শেষ মুহূর্তে গোল করে সবুজ মেরুনকে সমতায় ফেরান জেসন কামিংস। এরপর আর গোল হয়নি। তবে ড্র নিয়ে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল।
এবারের ISL ইস্টবেঙ্গলের?
রবিবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মোহনবাগান যখন গোল করে সমতায় ফিরল, লাল হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজো ঠিক করে ফেলেছিলেন, এবার বাকি সময়টুকু রক্ষণ আঁটসাঁট করে রাখতে পারলেই লক্ষ্যের অনেকটাই কাছে চলে যাবেন তাঁরা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পরিকল্পনা মাফিক ম্যাচে প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি ইস্টবেঙ্গল। তাতে লাভের ঘরে থাকলো লাল হলুদ। এদিন ডার্বি শেষের পরই ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার তুললেন পরবর্তী ইন্টার কাশীর ম্যাচের প্রসঙ্গ। বললেন, “এই ম্যাচটায় জিততে চেয়েছিলাম। আশা করছি বৃহস্পতিবার নিজেদের সেরাটা দিয়ে এ বছরটা স্বপ্ন পূরণের মাধ্যমে শেষ করব। আমরা ওই স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে আছি।”
এদিনের ম্যাচে গোল না পেলেও দুর্দান্ত ছন্দে ছিলেন ইস্টবেঙ্গলের মহম্মদ রশিদ। শেষ মুহূর্তে তিনি জানালেন, “চাপের কিছু নেই। শেষ ম্যাচটা জিততে পারলে আমরা চ্যাম্পিয়ন হব এটাই আমাদের মনোবল বাড়িয়েছে। স্বপ্ন পূরণের অনেকটাই কাছে পৌঁছে গেলাম। এবার কাজটা শেষ করা বাকি।” ইস্টবেঙ্গল তারকা জানালেন, সমর্থকদের জন্য ট্রফিটা জিতবেন তাঁরা। এক কথায় বলাই যায়, চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ছন্দে থেকে এবারের ISL ট্রফি কাঁধে তোলার পথে লাল হলুদ।
অবশ্যই পড়ুন: সপ্তাহের শুরুতেই রক্তাক্ত ভারতীয় শেয়ারবাজার! ৮০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কারণ কী?
প্রসঙ্গত, রবিবার দুরন্ত ছন্দে ছিল মোহনবাগানও। বিগত কিছুদিন থেকেই পয়েন্ট তালিকার শীর্ষে ইস্টবেঙ্গল থাকার কারণে ডার্বিটাই হয়ে উঠেছিল ভাগ্য নির্ধারণী ম্যাচ। আসলে পয়েন্ট তালিকায় সম সংখ্যক ম্যাচে জয় পরাজয় নিয়ে 23 পয়েন্টে দুই ময়দান প্রধান দাঁড়িয়ে থাকলেও গোল পার্থক্যের নিরিখে অনেকটাই এগিয়ে লাল হলুদ। ফলে পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতলেই এবারের ISL জয় একেবারে পাকা করে ফেলবে অস্কারের দল।










