বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি শক্তি বাড়াতে পঞ্চম বিদেশি ফুটবলার (Footballer) হিসেবে অস্ট্রেলিয়ার ক্রিস ইকোনোমিডিসকে দু বছরের জন্য সই করিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। শোনা গিয়েছিল, খুব শীঘ্রই শহরে আসতে পারেন এই ফুটবলার। অস্ট্রেলিয়ার ফুটবলে ঝড় তোলা এই তারকা ঠিক কবে লাল হলুদ শিবিরে যোগ দেবেন তা নিয়ে অপেক্ষা বাড়ছিল ভক্তদের। অবশেষে মিলল বড় আপডেট। জানা গেল, ঠিক কবে কলকাতায় আসবেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার।
কবে শহরে আসছেন ইকোনোমিডিস?
শৈশব থেকেই ফুটবলের প্রতি একটা আলাদা ভক্তি ছিল ইকোনোমিডিসের। মাত্র চার বছর বয়সে ফুটবলের সাথে পরিচয় হয়েছিল তাঁর। প্রথমবার খেলেছিলেন দাদার দলে। এই দলের কোচ ছিলেন তাঁর মা নিজেই। এই দলের সাথে দীর্ঘদিন অনুশীলন করার পর একটা সময় নিজের মাকে বলেছিলেন আমি একদিন পেশাদার ফুটবলার হব। সেই স্বপ্নটাই পূরণ হয়েছে তাঁর। আগে জল্পনা না থাকলেও আচমকাই এই ফুটবলারকে সই করিয়ে সকলকে চমকে দেয় ইস্টবেঙ্গল।
প্রশ্ন উঠছিল, ঠিক কবে শহরে পা রাখবেন জেমি ম্যাকলারেনের সতীর্থ? অবশেষে মিলল সেই আপডেট। কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে 11 টায় সুদূর অস্ট্রেলিয়া থেকে শহরের বুকে অর্থাৎ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। রাতেই সেখানে নতুন ফুটবলারকে স্বাগত জানাতে হাজির হয়ে যাবেন লাল হলুদ ম্যানেজমেন্ট কর্তা থেকে শুরু করে ইস্টবেঙ্গল ভক্তরা।
অবশ্যই পড়ুন: দিঘার সমুদ্রে এবার ড্রেস কোড, শাড়ি-সালোয়ার পরে স্নান নিষিদ্ধ করার পথে রাজ্য সরকার
উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্টবেঙ্গল। আর তারপরেই সাফল্যের চূড়ায় থেকে দলের দায়িত্ব ছেড়ে বেরিয়ে গিয়েছেন প্রাক্তন প্রধান কোচ অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গলের দায়িত্ব পেয়েছেন নতুন কোচ তথা মোহনবাগানের প্রাক্তন হেড স্যার আন্তোনিও লোপেজ হাবাস। বর্তমানে তাঁর হাতেই রয়েছে লাল হলুদের ভবিষ্যৎ!










