“আমার স্ত্রী খুব রেগে গিয়েছে…” বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য ভারতীয় তারকার

Published:

Srikant On Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (India Vs Afghanistan) প্রথম ম্যাচ জিতে শক্তি সঞ্চয় করেছে ভারত। তবে এদিনের একাদশে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) না থাকায় যথেষ্ট হতাশ হয়েছেন ক্রিকেট ভক্তরা। কেননা, গত জিম্বাবুয়ের সিরিজে বৈভবের দুর্ধর্ষ ব্যাটিং দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই আশা করেছিলেন, হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দেখা মিলবে 15 বছর বয়সী ক্রিকেটারের। তবে তেমনটা হয়নি। আর তাতেই ভারতের সাধারণ ক্রিকেট সমর্থকদের পাশাপাশি যথেষ্ট হতাশ প্রাক্তন নির্বাচক তথা তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ক্ষুব্ধ, তাঁর স্ত্রীও।

বৈভবকে নিয়ে মুখ খুললেন শ্রীকান্ত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার সেই জয়ের আনন্দ থাকলেও কোথাও গিয়ে সেটা ফিকে হয়ে যাচ্ছে বৈভব সূর্যবংশীর কথা ভাবলে! তাঁর মতো একজনকে দলে রাখা হল না এটা ভেবেই যেন বারবার অবাক হচ্ছেন সমর্থকরা। অবাক শ্রীকান্তও। নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় তারকা বললেন, আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া একজন প্লেয়ারকে হঠাৎ দল থেকে বাদ দেওয়াটা বোধগম্য হল না।

প্রাক্তন ক্রিকেটারের কথায়, “বৈভব সূর্যবংশী যখন সুযোগ পেল না, আমরা ম্যাচ বন্ধ করে টিভিতে সিনেমা দেখতে শুরু করেছিলাম। আমার স্ত্রীও খুব রেগে গিয়েছিল। আমাকে প্রশ্ন করেছিল, আগের ম্যাচের তারকা ক্রিকেটার কেন আজকের দলে নেই? আমার স্ত্রীয়ের মতো একজন সাধারণ দর্শকের মনেই যদি এমন প্রশ্ন থাকে তাহলে বৈভবের উপর দিয়ে কী যাচ্ছি একবার ভাবুন।”

আরও পড়ুন: জল্পনাই হল সত্যি? নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী চন্দ্রনাথের মা, পড়ল পোস্টার

ভারতীয় দলের প্রাক্তন সদস্য একেবারে খোলাখুলি জানান, বৈভব সূর্যবংশীর মতো একজন খেলোয়াড়কে নিয়মিত ভারতীয় দলে জায়গা দেওয়া উচিত। তাঁর মতো এমন প্রতিভাবান ক্রিকেটার সত্যিই খুঁজে পাওয়া যায় না! বৈভবের পাশাপাশি এদিন ভারতীয় দলে সঞ্জু স্যামসনের অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শ্রীকান্ত। বলেন, সঞ্জুর মতো একজন সিনিয়র খেলোয়াড়ের সাথে কী হচ্ছে! কখনও দলে সুযোগ দেওয়া হয়, আবার হঠাৎ করেই বাদ দিয়ে দেওয়া হয়! এটা ঠিক নয়। ভারতীয় তারকার মতে, এতে ক্রিকেটারদের ছন্দপতন হয়।