বদলে গেল ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের সময়!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের (India Vs England) প্রথম ম্যাচ। ফলে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্যে আগামীকাল ম্যাচ জিততে মাঠে নামবে দুই দলই। তবে আগামীকাল ভারতের এই ম্যাচ রাত দশটা থেকে শুরু হবে না। ভারতে এই ম্যাচের সময় বদলে গিয়েছে! বলাই বাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গড়িয়েছিল রাত দশটায়।

ভারতে বদলে গেল টিম ইন্ডিয়ার ম্যাচের সময়!

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটায় হবে ভারত এবং ইংল্যান্ড ম্যাচের টস। এরপর সন্ধ্যা সাতটায় শুরু হবে খেলা। এক কথায় বলা যেতে, গত ম্যাচের মতো আগামীকালের ম্যাচটি রাত দশটায় অনুষ্ঠিত হবে না। এর ফলে ভারতের ম্যাচ দেখতে অধিক রাত পর্যন্ত জেগে থাকতে হবে না সমর্থকদের। পূর্ণাঙ্গ সময় খেলা চললে রাত 11টার মধ্যেই তা শেষ হয়ে যাবে।

অভিষেক হতে পারে বৈভবের

বিগত তিন টি-টোয়েন্টির একটিতেও দেখা যায়নি বৈভব সূর্যবংশীকে। ফলে ভক্তদের একটা বড় অংশের আশা, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারেন সূর্যবংশী। একটি সূত্র মারফত খবর, খুব সম্ভবত সঞ্জু স্যামসনকে তিন নম্বরে পাঠিয়ে তাঁর জায়গায় ওপেনিং করানো হতে পারে বৈভবকে। এদিকে বৈভবের এন্ট্রি হওয়ায় দল থেকে বাদ পড়তে পারেন তিলক বর্মা।

অবশ্যই পড়ুন: এন্ট্রি নেবেন বৈভব! ইংল্যান্ডকে হারাতে দ্বিতীয় ম্যাচে এই একাদশ নামতে পারে ভারত

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর গোটা ভারতীয় দলের লক্ষ্য একটাই, ইংল্যান্ডকে বড় ব্যবধানে সিরিজে হারিয়ে পুরনো যন্ত্রণায় মলম লাগানো। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামীকাল মাঠে নামবেন শ্রেয়স আইয়াররা। এখন দেখার, নিজেদের লক্ষ্যে কতটা অবিচল থাকতে পারেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও Cricket England India