বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games) জাপানের বিরুদ্ধে মাঠে নেমেই মুখ থুবড়ে পড়েছিল ভারত (India Vs Japan)। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচের ওভার কমিয়ে নিয়ে আসা হয়েছিল 5 এ। সেই মতোই প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 32 রানে 4 উইকেট হারিয়ে নাক কাটায় টিম ইন্ডিয়া। জাপানের বিরুদ্ধে প্রথম ঐতিহাসিক ম্যাচে ভারতীয় দলের এমন দুরবস্থা দেখে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল ভক্তদের। অনভিজ্ঞ প্লেয়ারদের সামনে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের এভাবে আউট হতে আগে দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট! কিন্তু তা সত্বেও অল্প রান তুলেও জাপানকে পরাস্ত করল ভারত।
ভারতের সাথে পেরে উঠল না জাপান
এই প্রথমবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেটের ময়দানে মুখোমুখি হল ভারত এবং জাপানের পুরুষ দল। মঙ্গলবার, একটানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা কমিয়ে নিয়ে আসা হয় 5 ওভারে। সেই মতোই, নিয়ম মেনে প্রথমে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর মাঠে নামতেই 9 রানে আউট হয়ে মাঠ ছাড়েন সঞ্জু। দুঃখের বিষয়, এদিন অভিশেক শর্মা আউট হয়েছিলেন শূন্য রানে। তাও আবার জাপানের অনভিজ্ঞ বোলারের হাতে। যা দেখে অবাক হয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: নায়ার আর নয়! IPL 2027-র আগে নতুন হেড কোচ খুঁজছে KKR, প্রস্তাব পেলেন এই বিদেশি
এখানেই শেষ নয়, ব্যাট করতে এসে দলের হাল ধরতে গিয়ে 3 রান করে মাঠ ছাড়েন ইশান কিষাণ। দলের অবস্থা যখন বেহাল সেই সময় ব্যাট হাতে মাঠে নেমে একই অবস্থা হয় অধিনায়ক শ্রেয়স আইয়ারের। শেষ পর্যন্ত ব্যাটিং করতে নেমে যথাক্রমে 1 এবং শূন্য নিয়েই ইনিংস শেষ করতে হয় তিলক বর্মা এবং শিবম দুবেকে। শেষ হয়ে যায় 5 ওভারের ইনিংস। তাতে জাপানের বিপক্ষে 32 রান তুলতে পেরেছিল ভারত।
পরবর্তীতে, ব্যাট করতে নেমে নিজেদের ক্ষমতা জাহির করে জাপানের জাতীয় দল। মাঠে নেমেই দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারতের প্রতিপক্ষ। 3 উইকেট হারিয়ে 27 রান তুলে ফেলে আয়োজক দেশ। তাতে ক্রমশ জয়ের আশা ফিকে হয়ে আসছিল ভারতের। খেলা যখন 4 ওভার 2 বলে, জাপানকে ম্যাচ জিততে করতে হবে 4 বলে 5 রান। তবে জাপানের জয়ের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালেন ভারতের বোলাররাই। অল্প লক্ষ্য গড়েই এশিয়ান গেমসের ঐতিহাসিক ম্যাচে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া। হতাশ হতে হল বন্ধু বৃষ্টি দেশটিকে।










