ISL থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসি, কারণ জানলে কষ্ট হবে!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) থেকে নাম প্রত্যাহার করে নিল জামশেদপুর এফসি। 2026-27 মরসুমে না থাকার সিদ্ধান্ত নিয়েছে 2022 সালের শিল্ডজয়ী দলটি। দেশের শীর্ষ লিগ থেকে হঠাৎ নাম প্রত্যাহারের কারণ কী? আসলে দীর্ঘদিন ধরেই জামশেদপুর এফসিকে নিয়ে চলছিল জোর জল্পনা। অবশেষে সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। তাহলে কি চাপে পড়ে এমন সিদ্ধান্ত নিল দলটি?

হঠাৎ কেন ISL থেকে নাম প্রত্যাহার করে নিল জামশেদপুর?

বিগত বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের ভবিষ্যৎ নিয়ে উঠছিল প্রশ্ন। জানা গিয়েছে, 20 জুলাই তারিখের মধ্যে দেশের শীর্ষ লিগে অংশগ্রহণের জন্য প্রথম কিস্তির 55 লাখ টাকা করে মিটিয়ে দেওয়ার কথা ছিল 14টি ক্লাবের। পরবর্তীতে সেই মেয়াদ বাড়িয়ে 31 জুলাই করা হয়। বাকি দলগুলি সেই অর্থ দিয়ে দিলেও জামশেদপুর এবং ইন্টার কাশী বাকি ছিল। পরে ইন্টার কাশী নিজেদের অর্থ মিটিয়ে দিলেও টাকা দিতে পারেনি জামশেদপুর। আর ঠিক সেই কারণেই ইন্ডিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিল তারা।

জামশেদপুর এফসির তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, 2026-27 ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে অংশগ্রহণ করছে না তারা। তবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে না খেললেও ভারতীয় ফুটবলের উন্নতিতে সব রকম চেষ্টা করে যাবে দলটি। স্থানীয় স্তরেও ফুটবলের প্রসারের কাজ থেকে শুরু করে দেশের তরুণ প্রতিভাদের খুঁজে আনার কাজ চালিয়ে যাবে এই ক্লাবটি।

অবশ্যই পড়ুন: ৩% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের! কতটা বাড়বে বেতন?

উল্লেখ্য, 2017 সালে যাত্রা শুরু করেছিল জামশেদপুর। তার দীর্ঘ 5 বছর পর প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিতেছিল তারা। সেই দলই এবার দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ থেকে নাম তুলে নিয়েছে। বিষয়টা যেন একেবারে মেনেই নিতে পারছেন না জামশেদপুরের ফুটবল ভক্তরা।