‘গোপনে’ বিয়ে করে ফেললেন KKR-র তারকা অলরাউন্ডার, পাত্রীকে চিনে নিন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোপনে বিয়ে সারলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের তারকা অলরাউন্ডার রমনদীপ সিং (Ramandeep Singh)। জানা যাচ্ছে, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটারের গলায় মালা দিয়েছেন এক অভিনেত্রী। হ্যাঁ, নায়িকা চার্লি চৌহানের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন নাইট তারকা রমনদীপ। প্রথমদিকে কিছু জানা না গেলেও ভারতীয় ক্রিকেটারের বিয়ের মুহূর্তের সমস্ত দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু রমনদীপ যাঁকে বিয়ে করলেন সেই পাত্রীর পরিচয় কী?

কে এই চার্লি চৌহান?

খোঁজ নিয়ে জানা গেল, একাধিক রিয়ালিটি শো সহ সিরিয়ালে অভিনয় করেছেন রমনদীপের স্ত্রী চার্লি চৌহান। অভিনেতা কুমার ওমরের সাথেও দীর্ঘদিন সম্পর্ক ছিল তাঁর। এই পরিচিত অভিনেত্রী একাধিক হিট শোতে অভিনয় করেছেন। Best Friends Forever এ ইলার চরিত্র থেকে শুরু করে Kaisi Yeh Yaariaan এ মুক্তি বর্ধনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। টেলিভিশনের এই পরিচিত অভিনেত্রী প্রতিযোগী হিসেবে MTV Roadies Season 7 এও অংশগ্রহণ করেছিলেন।

এছাড়াও, দীর্ঘদিনের সঙ্গী তথা ডান্স পার্টনার কুমার ওমরের সাথে Nach Baliye এ তেও কাজ করেছেন রমনদীপ ঘরণী। এখানেই শেষ নয়, Yeh Hai Aashiqui 4 এও ইনারার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। বিভিন্ন টিভি ও রিয়েলিটি শো এর পাশাপাশি বেশ কয়েকটি শর্ট ফিল্ম এমনকি গানের ছোট অ্যালবামেও কাজ করেছিলেন তিনি। এবার সেই অভিনেত্রীর বৈবাহিক জীবনে পথচলা শুরু হল।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: উড়বে পেট্রোল-ডিজেল ছাড়াই, ‘ফ্লাইং কার’ তৈরি করে তাক লাগালেন ভারতীয় ইঞ্জিনিয়ার

প্রসঙ্গত, রমনদীপ এবং চার্লির বিয়ের মুহূর্তের নানান দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একে একে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ক্রিকেটার থেকে শুরু করে নেট নাগরিকরা। ইতিমধ্যেই শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, অভিষেক শর্মা, অর্শদীপ সিংদের তরফে শুভেচ্ছা বার্তা পেয়েছেন নাইট তারকা রমনদীপ।