বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড্ড বিপদে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! শুরু থেকে লাগাতার পরাজয়ের পর রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পেরেছিল শাহরুখ খানের দল। কিন্তু তাতেও প্লে অফে পৌঁছনোর কাজটা সহজ হচ্ছে না। এই মুহূর্তে KKR এর অবস্থা যা তাতে আসন্ন প্রত্যেকটা ম্যাচ জিততে হবে শহরের এই দলকে। সেটা করতে পারলেই প্লে অফের লড়াইয়ে নিজেদের ধরে রাখতে পারবে KKR। তাহলে আগামীকাল LSG-র কাছে হেরে গেলেই কি IPL থেকে বিদায় নেবে কলকাতা নাইট রাইডার্স?
LSG-র কাছে হারলেই IPL থেকে বিদায় নেবে KKR?
রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর এই মুহূর্তে 3 পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। 10 নম্বরে থাকায় দলটিকে প্লে অফে পৌঁছতে হলে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। তবে প্রশ্ন থাকে, আগামী 7 ম্যাচের প্রত্যেকটিতে যদি কলকাতা জিততে না পারে তাহলে কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিতে হবে শাহরুখ খানের দলকে? আগামীকাল অথবা পরের কোনও ম্যাচে কলকাতা যদি হেরে যায় সেক্ষেত্রে তাদের হাতে থাকবে ছয় ম্যাচ। আর এই 6 ম্যাচের 6টিতে জিততে পারলে কলকাতার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15 তে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে 16 পয়েন্ট পেয়ে প্লে অফে যোগ্যতা অর্জন করার উদাহরণ রয়েছে। গতবছরই 16 পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে কলকাতা যদি 6 ম্যাচ জিতে 15 পয়েন্ট পায় সে ক্ষেত্রে প্লে অফে জায়গা করাটা তাদের পক্ষে বেশ কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে কলকাতাকে নির্ভর করতে হবে বাকি দলগুলির ম্যাচের ফলাফলের উপর।
অবশ্যই পড়ুন: গরুর গাড়িতে প্রচার, তৃণমূল প্রার্থী চড়তেই পালাল চারপেয়ে! আউশগ্রামের ভিডিও ভাইরাল
এক কথায় বলা যায়, 15 পয়েন্ট নিয়েও আশা বেঁচে থাকবে কলকাতার। তবে যদি আগামী 7 ম্যাচে মাত্র পাঁচটিতে কলকাতা জিততে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 13 তে। এর ফলে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাবে KKR। কাজেই বোঝাই যাচ্ছে, আসন্ন 7 ম্যাচের প্রত্যেকটিতে জিততে না পারলেও আশা জিইয়ে রাখতে হলে অন্তত ছয় ম্যাচে জয় হাসিল করতেই হবে নাইট বাহিনীকে। এখন দেখার শেষ পর্যন্ত কলকাতার ভাগ্যের চাকা কোন দিকে ঘোরে!










