বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। LSG কে সুপার ওভারে হারিয়ে ছন্দে ফিরেছে শাহরুখ খানের দল। আর এই ম্যাচের পরই পয়েন্ট তালিকায় এসেছে বড় বদল। এতদিন লাগাতার পরাজয় নিয়ে তালিকার তলানিতে পড়ে থাকলেও এবার এক লাফ দুই ধাপ এগিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় বাকিদের অবস্থা কেমন?
পয়েন্ট তালিকায় এখন কোথায় KKR?
রবির ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রিঙ্কু সিংয়ের দাপুটে ইনিংসকে সঙ্গী করে প্রতিপক্ষকে 156 রানের লক্ষ্য দিয়েছিল KKR। পরবর্তীতে সেই রান তাড়া করতে গিয়ে একেবারে ঘাম ছুটে যায় LSG-র। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে 8 উইকেট হারিয়ে 155 রান তুলতে পারে লখনউ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। আর সেখানেই নিজেদের জয়টা নিশ্চিত করে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
এদিন কলকাতার হয়ে বল করতে এসে একাই প্রতিপক্ষ দলের দুই উইকেট তুলে নিয়েছিলেন সুনীল নারিন। আর সেটাই হয়ে দাঁড়ায় KKR এর জয়ের কারণ। আর একটানা দ্বিতীয় ম্যাচে জয় তুলতেই পয়েন্ট তালিকায় উত্থান হয়েছে নাইটদের। এই মুহূর্তে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে পরপর দুই ম্যাচ জিতে কলকাতা রয়েছে 8 নম্বরে। তাদের পয়েন্ট এখন 5। প্লে অফের লড়াইয়ে নিজেদের ভাসিয়ে রাখতে হলে পরবর্তী প্রতিটি ম্যাচ জিততে হবে অজিঙ্কা রাহানেদের।
অবশ্যই পড়ুন: ভোটের পর বদলা নেওয়ার হুমকি তৃণমূল প্রার্থীর! দিলেন চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি
বাকিদের অবস্থা কেমন?
কলকাতার জয়ের ম্যাচের পর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে অর্থাৎ 10 নম্বরে রয়েছে LSG। তাদের পয়েন্ট 4। এরপর 9 নম্বরে জায়গা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলের। তাদের পয়েন্টও 4। এছাড়া কলকাতার উপরে অর্থাৎ সাত নম্বরে রয়েছে দিল্লি। 5 এবং 6 এ যথাক্রমে গুজরাত এবং চেন্নাই। চতুর্থ নম্বরে রাজস্থান রয়্যালস। বাকি পয়েন্ট তালিকার প্রথম দিনে রয়েছে পাঞ্জাব কিংস, RCB এবং SRH।










