২৪ মাস পর ঘটল এমন, মাঠে না নেমেও KKR-র বিরুদ্ধে CSK-কে জেতালেন ধোনি!

Published:

MS Dhoni helped Chennai Super Kings

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় জয় ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গতকাল কলকাতা নাইট রাইডার্সকে 32 রানে হারিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছে মহেন্দ্র সিং ধোনিদের দল। যদিও গতকাল মাঠে উপস্থিত ছিলেন না মাহি। কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবারের ম্যাচে চেন্নাইয়ের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ।

মাঠে না নেমেও দলকে জেতালেন ধোনি

গতকাল কলকাতার ব্যাটিং অর্ডারকে একেবারে ধসিয়ে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের নুর আহমেদ। একাই এদিন তিন উইকেট তোলেন তিনি। আর সেটাই চেন্নাইয়ের জয়ের কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচের পর CSK বাহিনীর সহকারি বোলিং কোচ শ্রীরাম শ্রীধরন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে দলের সাফল্যে ধোনির অবদান স্বীকার করে নিয়েছিলেন। তিনি বলেন, “এই ম্যাচে নুর আহমেদের সাফল্যের পেছনে ধোনির বড় অবদান ছিল।” এদিন ব্যাখ্যা দিতে গিয়ে চেন্নাইয়ের বোলিং কোচ জানান, ম্যাচের আগে এক অনুশীলন সেশনে ধোনি নিজে নুর আহমেদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। শুধু তাই নয়, তিনি তাঁকে লেগ বেকারের বিষয়েও পরামর্শ দেন।

চেন্নাইয়ের বোলিং কোচের কথায়, “ধোনির পরামর্শগুলো নুর আহমেদের কাজে লেগেছে। এর ফলাফল আপনাদের সকলের সামনে।” এক কথায় বলাই যায়, কলকাতার উইকেট ভেঙে শাহরুখ খানের দলকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বড় অবদান ছিল মহেন্দ্র সিং ধোনির। বলা যেতে পারে মাঠের বাইরে থেকে নিজের দলকে জিতিয়েছেন মাহি।

অবশ্যই পড়ুন: ‘খেলতে তো পারে না, মুখে বড় বড় বাতেলা!’ KKR প্লেয়ারকে তুলোধোনা ভক্তদের

24 মাস পর প্রথমবার ঘটলো এমন ঘটনা

চেন্নাই সুপার কিংস এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটানা দ্বিতীয় জয় পেয়েছে। গত ম্যাচে তারা জিতেছিল দিল্লির বিরুদ্ধে। আর সেই ম্যাচের পর কলকাতার বিরুদ্ধে জয় খুঁজে নিতেই নতুন রেকর্ড গড়েছে চেন্নাই। বলে রাখি, 2024 সালের এপ্রিল মাসের পর এই প্রথমবার চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরপর দুই ম্যাচে জিতল। এক কথায়, 24 মাছ অর্থাৎ দু’বছর পর বড় রেকর্ড চেন্নাইয়ের।