বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মেসি পেয়ে গেল ফুটবল বিশ্ব (FIFA World Cup)। রবিবার, সৌদি আরবের বিরুদ্ধে স্পেনের জার্সিতে মাঠে নেমেই দলের হয়ে প্রথম গোলের খাতা খোলেন 18 বছর বয়সি লামিন ইয়ামাল। আর সেই সূত্র ধরেই বিশ্বকাপে অষ্টম কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার নজির গড়লেন এই স্প্যানিশ ফুটবলার। সেই সাথে ভেঙে দিলেন আর্জেন্টাইন রাজপুত্র লিওনেল মেসির বড় রেকর্ড।
লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন স্প্যানিশ ফুটবলার
এ বছর ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিরুদ্ধে আটকে গিয়েছিল স্পেন। তবে আশা ছিল পরের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠ জমাবেন প্লেয়াররা। শেষ পর্যন্ত দেখা গেল গতকাল পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নেমে ম্যাচের একেবারে শুরুতেই দলের হয়ে প্রথম গোলটি করলেন তরুণ ফুটবলার ইয়ামাল। মাত্র 18 বছর 343 দিন বয়সকে পুঁজি করেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে গোল করা 8 নম্বর কনিষ্ঠতম প্লেয়ার হয়ে উঠলেন স্পেনের এই তারকা।
বলাই বাহুল্য, 2006 সালে ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। প্রথমবারের মতো সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে মাত্র 18 বছর 357 দিন বয়সে গোল করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন মেসি। তবে গতকাল স্পেনের হয়ে 10 মিনিটের মধ্যেই প্রথম গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখলেন ইয়ামাল।
অবশ্যই পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও সেমিফাইনালে উঠতে পারবে ভারতে, দেখুন সমীকরণ
প্রসঙ্গত, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে লামিন ইয়ামাল বা লিওনেল মেসি যাঁর ধারে কাছে নেই তিনি হলেন ইংল্যান্ডের তারকা মাইকেল আওয়েন। 1998 সালে রোমানিয়ার বিরুদ্ধে মাত্র 18 বছর 190 দিন বয়সে বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন তিনি। সেই সূত্রেই তালিকার পঞ্চম স্থানে জায়গা করেছেন এই ফুটবলার। তবে যদি ফুটবল বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে গোল করার রেকর্ড প্রসঙ্গে কথা বলা হয় সেক্ষেত্রে নাম আসবে ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের। তিনিই 1958 সালের বিশ্বকাপে ওয়েলসের মাত্র 17 বছর 293 দিন বয়সে নিজের প্রথম গোলটি করেছিলেন। সেটা আজও অক্ষত।










