বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup) যাত্রা শুরু করলেও গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে হেলায় হেরেছে ভারত। ভারতীয় নারী ব্রিগেডের এমন পরাজয় সত্যিই অপ্রত্যাশিত। তাও আবার 6 উইকেটে। আর প্রোটিয়া বাহিনীর কাছে টিম ইন্ডিয়া হরতেই প্রশ্ন উঠছে এবার তাহলে কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছবে ভারত? বলে রাখি, দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সেমিফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি ভারতের।
কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে ভারত?
এই মুহূর্তে টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের এ গ্রুপের অবস্থা অবাক করার মতোই। বর্তমানে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ তিন দলই চার পয়েন্ট নিয়ে দৌড়চ্ছে। এমতাবস্থায়, সেমিফাইনালে পৌঁছতে গেলে নির্ণায়ক হবে রান রেট। ভারতীয় দলের খাতায় এই মুহূর্তে +2.511 নেট রান রেট রয়েছে। এদিকে ভারতের হাতে এখন আর মাত্র দুটি ম্যাচ রয়েছে। আর সেই দুই আসরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলেই উন্নত হবে নেট রান রেট। আর সেই সূত্র ধরেই সেমিফাইনালে পৌঁছতে পারবে দলটি।
তবে ভারত যদি এই দুই ম্যাচের একটিতেও হেরে যায় সে ক্ষেত্রে তাদের বাকি দলগুলির ফলাফল ও নেট রান রেটের উপর নির্ভর করতে হবে। আর দুই ম্যাচের দুটিতেই হেরে গেলে শেষ সবে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। ওদিকে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট -0.641। যা ভারতের তুলনায় অনেক কম। আর এটাই দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। ওপার বাংলার দলও সমান নেট রান রেট নিয়ে এগোচ্ছে।
অবশ্যই পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে চিঠি দেওয়ায় শোকজ, এবার বিস্ফোরক অরূপ
এক্ষেত্রে কেউ কেউ মনে করছেন এই দুই দলের তুলনায় সেমিফাইনালের দৌড়ে বেশি সুযোগ রয়েছে ভারতের। যদিও এ গ্রুপে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া মহিলা দল। বিগত তিন মাসের তিনটিতেই জিতে তাদের নেট রান রেট +4.391। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে এই দলের। এদিকে পাকিস্তান এবং নেদারল্যান্ডস ভারতের কাছে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।










