ইস্টবেঙ্গলের ঘর ভাঙছেন খোদ অস্কার! মেসির দেশের প্লেয়ারকে লাল হলুদ ছাড়ার প্রস্তাব

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal FC) ঘর ভেঙে ইতিমধ্যেই ব্রাজিলের গোল মেশিন মিগুয়েলকে দলে নিয়েছে মোহনবাগান। যেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি, লাল হলুদ সমর্থকরা। এরই মাঝে আরও এক ভয়ঙ্কর খবরে ঘুম ভেঙেছে ইস্টবেঙ্গল সমর্থকদের! শোনা যাচ্ছে, মিগুয়েলের পর লাল হলুদের আর্জেন্টাইন ডিফেন্ডার অন্য এক দলে চলে যেতে পারেন! সেই মর্মে ইতিমধ্যেই প্রস্তাব পেয়েছেন তিনি। সূত্রের খবর, আর কেউ নন বরং ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ খোদ অস্কার (Oscar Bruzon) তাঁকে এই প্রস্তাব দিয়েছেন!

যাওয়ার আগে ইস্টবেঙ্গলের ঘর ভেঙে যাচ্ছেন অস্কার?

ইস্টবেঙ্গলের প্রধান কোচ হওয়ার আগে অস্কার ব্রুজোর প্রধান শর্ত ছিলেন আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবিয়ে, মিগুয়েল এবং মহম্মদ রশিদকে দলে রাখতেই হবে। সেই শর্ত মেনে অবশ্য সফল হয়েছে লাল হলুদ। তবে এবার ইস্টবেঙ্গল ছেড়ে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে যোগ দিতে চলেছেন অস্কার! আর তার ঠিক আগে, লাল হলুদের ঘর ভেঙে কেভিন সিবিয়েকে ইন্দোনেশিয়ায় নিয়ে যেতে চাইছেন এই স্প্যানিশ তারকা এমনটাই সূত্রের খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় নতুন ক্লাবের হয়ে সফলতা পেতে নিজের পরিচিত ফুটবলারদের সঙ্গে রাখতে চান অস্কার। সেই সূত্রেই কেভিনকে তাঁর নতুন দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এই স্প্যানিশ তারকা। শুধু তাই নয় এও শোনা যাচ্ছে, মহম্মদ রশিদকেও প্রস্তাব দিতে পারেন অস্কার। ওদিকে মিগুয়ের আগেভাগে মোহনবাগানে চলে যাওয়ায় তাঁকে ইন্দোনেশিয়ায় নিয়ে যেতে পারছেন না তিনি। সেটা না হলে এই ব্রাজিলিয়ানকেও এদেশের ফুটবল ক্লাবে যোগ দেওয়ানোর আপ্রাণ চেষ্টা করতেন অস্কার।

অবশ্যই পড়ুন: ‘আমি ছিলাম বলেই …’ ‘দিদি নম্বর ১ থেকে কাজ খুইয়ে জি বাংলাকে চ্যালেঞ্জ রচনার

প্রসঙ্গত, চিরকালই সিবিয়ের প্রথম পছন্দ ইস্টবেঙ্গল। ফলে তিনি যে অস্কারের কথায় ইস্টবেঙ্গল ছেড়ে যাবেন না এমনটাই মনে করছেন লাল হলুদ ভক্তদের একাংশ। যদিও আরেকাংশ আবার বলছেন, মত বদলাতে আর কতক্ষণ! ভাল জায়গা পেলে অস্কারের সাথেই চলে যেতে পারেন মেসির দেশের এই ফুটবলার। এখন দেখার আসলে কোনদিকে ঝোঁকেন কেভিন।