“পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতবে ভারতই” বলছেন খোদ পাক তারকা

Published:

India Vs Pakistan Final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) ফাইনালে মহাযুদ্ধ। মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্ধি ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। সেই ম্যাচের ফলাফলটা কী হতে পারে তা আগে থেকেই আন্দাজ করতে পারছেন ক্রিকেট ভক্তরা। এমতাবস্থায়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি কার্যত ভারতকে নিয়ে বড় মন্তব্য করলেন। তাঁর দাবি, এশিয়ান গেমসের ফাইনালটা একপেশে হয়ে যাবে! এই আসরে জিতবে ভারতই।

ভারতের কাছে হারবে পাকিস্তান?

টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে অথবা টেস্ট ক্রিকেট, ভারতের সামনে পাকিস্তানের ক্রিকেট ইতিহাস যথেষ্ট খারাপ। বিশেষ করে 20 ওভারের ক্রিকেটে ভারতকে হারানো ইসলামাবাদের কাছে বড় স্বপ্ন। বিগত দিনগুলিতে এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনও ক্ষেত্রেই সেই স্বপ্ন পূরণ করে উঠতে পারেনি পাক বাহিনী। হয়তো এশিয়ান গেমসেও সেটা হবে না। এমনটাই মনে করছেন খোদ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

এশিয়ান গেমসের ফাইনাল প্রসঙ্গে পাক তারকার দাবি, “এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে। তবে সত্যি বলতে গেলে ভারতের বর্তমান দলকে দেখে মনে হচ্ছে ম্যাচটা একপেশে হতে চলেছে এবং ভারতই সোনা জিতবে। শুধু এশিয়া নয় বরং ভারত গোটা বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম। পাকিস্তানকে ভারতকে হারাতে হলে অসাধারণ কিছু করতে হবে।”

আরও পড়ুন: গঙ্গার উপর দিয়ে তৈরি হবে রোপওয়ে, আকাশপথে করবেন ভ্রমণ, বড় ঘোষণা রাজ্য সরকারের

এদিন বাসিত আরও বলেন, “আমার পাকিস্তানের খেলোয়াড়দের জন্য খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। বাংলাদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই ভাল খেলেছি, তবে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জটা সম্পূর্ণ আলাদা। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের ম্যাচ অনেক সময়ই একপেশে হয়েছে। যদিও সম্প্রচারকারীরা ভারত বনাম পাকিস্তান ম্যাচটিকে আলাদাভাবে তুলে ধরে। আর ধরবে নাই বা কেন এই ম্যাচ মানেই প্রচুর আয়।”

google button