যে কারণে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ

Published:

Bangladesh Vs Pak

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুযোগ ছিল পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের (Asian Games) ফাইনালে যাওয়ার। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারল না বাংলাদেশ। ওপার বাংলার ক্রিকেট দলের 112 রানের লক্ষ্য তাড়া করে 6 উইকেটে জয় হাসিল করল পাকিস্তান ব্রিগেড (Pakistan Beats Bangladesh)। সেই সূত্রেই প্রত্যাশিতভাবেই পুরুষদের ক্রিকেটে এশিয়ান গেমসের ফাইনালে জায়গা করে নিল সাহেবজাদা ফারহানের দল। সেই আসরে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কার আজকের ম্যাচের বিজয়ী।

এশিয়ান গেমসের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভাবনা

বৃহস্পতিবার, এশিয়ান গেমসের সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, এদিন বৃষ্টির কারণে নির্ধারিত 20 ওভারের ম্যাচ নেমে আসে 13 ওভারে। সেই মতোই, পাকিস্তানের কঠিন বোলিং আক্রমণের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত 111 রান তুলতে পেরেছিল ওপার বাংলার দল। 7 উইকেট হারিয়ে 13 ওভারে 112 রানের লক্ষ্য স্থির করতেই সহজেই তা পূরণ করে নিল পাকিস্তান।

বলাই বাহুল্য, আজ এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এই আসরে টিম ইন্ডিয়ার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর শেষ পর্যন্ত সেটা হলে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের মুখ দেখতে হবে ভারতকে। আসলে এশিয়া মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হাইভোল্টেজ ফাইনাল দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন: “যা হয়েছে বেশ হয়েছে..” অনুব্রতর উপর হামলার ঘটনায় বিস্ফোরক সজল ঘোষ

কেন পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ?

এদিন এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পরাজয়ের নেপথ্যে বড় কারণ হিসেবে ওপার বাংলার ব্যাটিং অর্ডারের দুর্বলতাকেই দায়ী করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন ওপেনিং করতে নেমে বাংলাদেশের সাইফ হাসান থেকে শুরু করে তানজিদ হাসান এমনকি অধিনায়ক লিটন দাসও ব্যাট হাতে কিছুই করতে পারেননি। শুধুমাত্র তাওহীদ হৃদয়ের 42 রানের ইনিংস ছাড়া বাকি প্রত্যেকেই নিজেদের ব্যর্থতা দেখিয়েছেন। আর সেটাই বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় কারণ।

google button