‘বৈভবকে দল থেকে বাদ দেওয়ার জন্যই ভাল খেলছে সঞ্জু’ বিস্ফোরক অশ্বিন

Published:

Aswin On Sanju

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতেছে ভারত (Team India)। কাজেই, এই মুহূর্তে সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে ভারত জিতলেও ব্যাট হাতে 3 রানের বেশি করতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। অন্যদিকে সঞ্জুর কারণেই বারবার ভারতীয় দল থেকে বাদ পড়ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আসলে এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে ওপেনিংয়ে সঞ্জু এবং অভিষেকের উপরি ভরসা রাখছে ম্যানেজমেন্ট। ঠিক সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচেও এখনও পর্যন্ত সুযোগ হয়নি বৈভবের। এবার সেসব নিয়েই বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

বৈভব প্রসঙ্গে বড় মন্তব্য করলেন অশ্বিন

মাত্র 15 বছর 99 দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। এরপর জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে কামাল দেখালেও আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচেও জায়গা পাননি তিনি। আশা আছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বোধহয় সুযোগ হবে বৈভবের। তবে সঞ্জু স্যামসন ব্যাটিং করার কারণে বিগত তিন ম্যাচের একটিতেও সুযোগ হয়নি বিহারের কিশোরের। এ প্রসঙ্গেই কথা বলতে গিয়ে খানিকটা বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশ্বিন।

ভারতীয় দলের প্রাক্তন সদস্যের মতে, সঞ্জু স্যামসন এতটাই ভাল খেলছেন যে, সুযোগ হচ্ছে না বৈভবের। ভারতীয় তারকার কথায়, “আমার তো মনে হয় সঞ্জু এখন বৈভবকে দল থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট ভাল খেলছে। এটা দুর্ভাগ্যজনক। বৈভবের একটা সুযোগ পাওয়া উচিত। ওদের দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে তার কারণ প্রত্যেকেই জানেন অভিষেক শর্মাকে ওপেনিং থেকে সরানো কল্পনার বাইরে। অভিষেক শর্মা একজন অসাধারণ খেলোয়াড়। ফর্মে থাকলে সব সময় ভারতকে জেতায় অভিষেক।”

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের, ১৯ জেলায় নতুন চেয়ারম্যান নিয়োগ

এদিন ভারতীয় তারকা একেবারে খোলাখুলি জানালেন, “অভিষেক শর্মা সত্যিই দুর্দান্ত খেলোয়াড়। আমি ওর ক্রিকেট দেখতে খুব পছন্দ করি।” সোমবার, নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন একপ্রকার মেনেই নিয়েছেন, সঞ্জুর কাজের জন্যই সুযোগ হচ্ছে না বৈভবের! কাজেই আগামী দিনে সঞ্জুর ফর্ম ভাল থাকলে চাপে পড়তে পারেন বৈভব। বলে রাখা প্রয়োজন, গতকাল 3 রান করলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে 82 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন স্যামসন।

google button