বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। এতদিন পর্যন্ত এই দলটাকে নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন ভক্তরা। তবে গত ম্যাচ গুজরাতের কাছে 4 উইকেটে হারের পর চিন্তায় অনেকেই। এদিন প্রতিপক্ষের সামনে 155 রানে গুটিয়ে যায় সেকেন্ড বয় বেঙ্গালুরু। আর এই পরাজয়ের পরই নতুন সমীকরণ খুঁজে পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, বিরাট কোহলির (Virat Kohli) উপরেই নির্ভর করছে RCB-র জয়-পরাজয়।
বিরাট কোহলি এই কাজ না করতে পারলে RCB-র পরাজয় নিশ্চিত!
এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে বিরাট কোহলি যে ম্যাচগুলিতেই রান পেয়েছেন বেশিরভাগ সফল হয়েছে RCB। পরিসংখ্যান দেখলে জানা যাবে, যখনই কোহলি ব্যাট হাতে ক্রিজে দীর্ঘ ইনিংস খেলেছেন, তখনই বেশিরভাগ ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। বলাই বাহুল্য, গত সিজন থেকে বিরাট কোহলি যে ম্যাচে 40 রানের কমই আউট হয়ে গিয়েছেন, সেই সব ম্যাচে বেঙ্গালুরুর জয়ের হার 33.33 শতাংশ। ঠিক একইভাবে যেসব ম্যাচে বিরাট 40 বা তার বেশি দান করেছেন, সেই সব ম্যাচগুলিতে RCB বাহিনীর জয়ের হার 92.85 শতাংশ।
এখানেই শেষ নয়, কোহলি যেসব ম্যাচে 30 বা তার বেশি বল খেলেছেন সেই সব ম্যাচে 100 শতাংশ জয় এসেছে দলের। তবে যেসব ম্যাচে কোহলি 30 বলের কম খেলে আউট হয়েছেন সেই সব ম্যাচে বেঙ্গালুরুর জয়ের হার 30 শতাংশতে নেমে এসেছে। গতকালের ম্যাচেও দেখা গিয়েছে গুজরাতের বিপক্ষে মাত্র 13 বল খেলে 28 রানের উইকেট হারান কোহলি। শেষ পর্যন্ত সেই ম্যাচেই হারল RCB। মূলত এমন পরিসংখ্যান সামনে রেখেই অনেকে বলছেন, কোহলি যদি আগামী দিনে মাঠে টিকে খেলতে না পারেন এবং 40 রানের বেশি না তুলতে পারেন তবে RCB-র হার নিশ্চিত!
অবশ্যই পড়ুন: পেট্রোলে ২, ডিজেলে ১২ টাকা কমল দাম
উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত 9টি ম্যাচ খেলে 6 ম্যাচে জিতেছে RCB। হারতে হয়েছে বাকি তিনটি ম্যাচে। কিন্তু তাহলেও বর্তমানে 12 পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তাদের নেট রান রেট +1.420। বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে বেঙ্গালুরু যদি পরবর্তী ম্যাচগুলোতে হারতে থাকে তবে বিরাট কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ হয়ে যাবে।










