বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিচ্ছেন খোদ রোহিত শর্মা (Rohit Sharma)? জল্পনা বেড়েছিল নাইটদের কোচ অভিষেক নায়ারের এক বক্তব্যের পরই। আসলে এই মুহূর্তে টিভি শো ফ্যামিলি ফুল হাউসের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন রোহিত। সেখানে হাজির হয়েই KKR এর বর্তমান কোচ রোহিতের সাথে মশকরা করছিলেন। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিতকে হলুদ পোশাকে দেখে পরপর দুটি মন্তব্য করেছিলেন নায়ার। আর তাতেই ওঠে KKR এর প্রসঙ্গ।
KKR এ যোগ দেবেন রোহিত শর্মা?
ওই টিভি শো চলাকালীন কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ নায়ার রোহিতকে হলুদ পোশাকে দেখেই খানিকটা মজা করে বলেন, রোহিত কি চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন? এরপরই শাহরুখের দলের কোচকে বলতে শোনা যায়, “রোহিতকে বেশি ভাল মানাবে সোনালী-বেগুনি রঙে।” নায়ারের এমন মন্তব্য শুনে বোঝাই যাচ্ছে তিনি ঘুরিয়ে রোহিতকে KKR এ যোগ দেওয়ার প্রস্তাব দিলেন! যদিও তৎক্ষণাৎ উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এদিন, টিভি শো চলাকালীন রোহিতকে নায়ার এমন মন্তব্য করতেই দর্শক আসন থেকে উঠতে শুরু করে ‘মুম্বই মুম্বই’ স্লোগান। আর সেটা শুনেই এক কথায় রোহিত বলে দেন, “সব সময়ের জন্য।” অর্থাৎ যে দলটার সাথে এত বছর ধরে রয়েছেন, যে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটা ট্রফি জিতিয়েছেন সেই দলটাকে ছাড়বেন না রোহিত শর্মা! ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্স বড় অফার দিলে সেই দলে যাবেন কিনা সেটা অবশ্য খোলসা করেননি ভারতীয় মহাতারকা।
🎙️ABHISHEK NAYAR TO ROHIT SHARMA :
🗣️ Purple and Gold suits you more pic.twitter.com/uC2BqJ1ELh
— KKR Karavan (@KkrKaravan) September 18, 2026
আরও পড়ুন: “ভারত সামরিক পদক্ষেপ নিলে আমরা যা কিছু করে দিতে পারি” জানিয়ে দিল পাকিস্তান
উল্লেখ্য, অভিষেক নায়ারের সাথে চিরকালই বন্ধুর মতো সম্পর্ক রোহিত শর্মার। নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁদের। তাছাড়াও এর আগে রোহিত শর্মাকে ফিট হয়ে উঠতে সব রকম সাহায্য করেছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের বর্তমান হেড স্যার। তবে পারেননি শুধু এ বছর শাহরুখের দলকে চ্যাম্পিয়ন করতে। 2027 এ যাতে সেই লক্ষ্য পূরণ হয় সেদিকে নজর রয়েছে ভারতীয় তারকার।










