IPL-এ প্রথম বিদেশী হিসেবে বিরাট রেকর্ড গড়লেন KKR-র সুনীল নারিন

Published:

Sunil Narine Set a Huge Record in IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় জয় ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই বড় কীর্তি করেছেন শাহরুখ খানের দলের ক্যারিবিয়ান স্টার সুনীল নারিন (Sunil Narine)। এই ম্যাচেই সলিল আরোরাকে আউট করার সাথে সাথে 200 উইকেটের মাইল ফলক ছুয়ে ফেলেন KKR এর এই তারকা অলরাউন্ডার। বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।

দুর্দান্ত ছন্দে সুনীল নারিন

এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে ভাল ছন্দে রয়েছেন কলকাতার সুনীল নারিন। গত ম্যাচে SRH বাহিনীর বিরুদ্ধে 31 রান খরচ করে দুটি উইকেট তুলে নেন তিনি। একেবারে শেষ মুহূর্তে অন্তিম উইকেট তুলতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের 200 উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেন এই ক্যারিবিয়ান স্টার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে 200 উইকেট নিলেও প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে এই কাজ করে দেখিয়েছেন নারিন।

বলাই বাহুল্য, IPL এ 200 উইকেট সম্পূর্ণ করার দৌড়ে সবার প্রথমে রয়েছেন ভারতের যজুবেন্দ্র চাহাল। নিজের IPL কেরিয়ারে 182 ম্যাচে অংশ নিয়ে 228টি উইকেট তুলেছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল বোলার মনে করা হয় এই প্লেয়ারকে। চাহালের পর এই তালিকায় রয়েছেন ভারতীয় বোলার ভুবেনশ্বর কুমার। 199 ম্যাচে অংশ নিয়ে 215 উইকেটে তুলেছেন তিনি। অন্যদিকে 197 ম্যাচ সম্পূর্ণ করে 201 উইকেট ঝুলিতে পুরেছেন নারিন।

অবশ্যই পড়ুন: হামলার আশঙ্কা! মমতা, অভিষেকের বাড়ির সামনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কমিশন

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ছাড়া অন্য কোনও দলে নাম লেখাননি এই ক্যারিবিয়ান ক্রিকেটার। 2012 সালে KKR দলে যোগ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রেখেছিলেন তিনি। সেক্ষেত্রে বলাই যায় শহরের ঐতিহ্যবাহী দলের হয়েই IPL এ 200 উইকেট সম্পূর্ণ করলেন নারিন।