IPL 2026-এ ১ রানের জন্য ৮৬.৬৬ লাখ টাকা পেয়েছেন এই প্লেয়ার!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) পুনরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হলেও বিপুল অর্থ খরচ করে দামি ক্রিকেটারদের কেনায় লোকসান হয়েছে বহু দলের। সেই তালিকায় রয়েছে কাব্য মারানের সানরাইজার্স হায়দরাবাদও। এই দলটি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে এমন এক প্লেয়ারকে কিনেছিল, এবছরের টুর্নামেন্টে যাঁর এক রানের মূল্য 86 লাখ 66 হাজার টাকা। হ্যাঁ, অবাক লাগলেও মাত্র এক রান করার জন্য এত টাকাই নিয়েছেন এই প্লেয়ার!

13 কোটি টাকা জলে গেছে SRH দলের?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে মিনি নিলাম থেকে 13 কোটি টাকা খরচ করে ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে কিনে নিয়েছিল নিজামের দল SRH। তবে বিপুল অর্থ খরচ করে এই প্লেয়ারকে দলে নিলেও কাজের কাজ করতে পারেননি ইংলিশ তারকা। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে হায়দরাবাদের হয়ে দুটি ম্যাচে 25 বল খেলে মাত্র 15 রান করেছিলেন ইংল্যান্ডের এই দাপুটে ক্রিকেটার।

মূলত চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই খেলোয়াড়। আর সেই আসরে মাত্র 15 রান করে দলের কর্তাদের হতাশ করেছিলেন তিনি। সবচেয়ে বড় কথা, 13 কোটি টাকার এই প্লেয়ার 15 রান করায় হিসেবে তাঁর প্রত্যেক রানের মূল্য গিয়ে দাঁড়িয়েছে 86 লাখ 66 হাজার টাকায়। এক কথায়, এক এক রানের জন্য বিপুল অর্থ পেয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তৃণমূল! Y চ্যানেলের ধর্নায় মমতার পাশে নেই প্রত্যাশিত বিধায়করাও

প্রসঙ্গত, একটা দীর্ঘ সময় ধরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন লিয়াম লিভিংস্টোন। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে এই প্লেয়ারকে বেঙ্গালুরু ছেড়ে দেওয়ার পরই তাঁকে কিনতে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল SRH ফ্রাঞ্চাইজি। তবে কোটি কোটি টাকা নিয়েও ব্যর্থ হওয়ায় 2027 সিজনের আগেই এই প্লেয়ারকে ছেড়ে দিতে পারে নিজামের দল।