বৈভবকে টিম ইন্ডিয়ায় জায়গা দিতেই হবে! নির্বাচন কমিটিকে নির্দেশ BCCI-র

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাবড় তাবড় ব্যাটসম্যানরা যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখিয়েছেন 15 বছরের বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সর্বাধিক ছয় মারার রেকর্ড থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ এমনকি 700 এর বেশি রান করে সকলকে চমকে দিয়েছেন বিহারের কিশোর। বৈভব এবারের IPL এ যেভাবে ব্যাটিং করেছেন তাতে টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা হওয়া অনিবার্য! এবার সেই মতোই বৈভবকে নিয়ে ভারতীয় দলের নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরকে বড় নির্দেশ দিল BCCI। ভারতীয় বোর্ডের তরফে বলা হয়েছে, বৈভব এক অনন্য প্রতিভা। তাঁকে দলে নেওয়ার জন্য প্রয়োজনীয় যা করার দরকার করুক নির্বাচন কমিটি!

বৈভবকে টিম ইন্ডিয়ায় নিতেই হবে নির্বাচকদের?

খুব শীঘ্রই ভারত ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। অনেকেই মনে করছেন, এই সিরিজগুলিতেই দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে। এও শোনা গিয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যেতে পারে বৈভবকে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের আগুন ঝড়ানো ব্যাটিং দেখার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিহারের কিশোরকে নিয়ে নির্বাচন কমিটিকে বড় নির্দেশ দিয়েছেন।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার BCCI সচিব দেবজিৎ জানিয়েছেন, “বৈভব সূর্যবংশী এক অনন্য প্রতিভা। সে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। ও ভবিষ্যতে বিশ্বকে কাঁপিয়ে দেবে! নির্বাচন কমিটি বৈভবের জন্য যা প্রয়োজন হয় সেটা করুক।” এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব আরও বলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচগুলিতে প্লেয়ারদের পারফরমেন্সের উপর নজর রেখেছিলেন নির্বাচকরা। তাঁরা প্রতিটি ম্যাচ খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করেছেন। বৈভব যেভাবে খেলেছে, আমি আশা করছি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের সময় ওর জন্য যেটা ভাল হবে সেটাই করবে নির্বাচন কমিটি।”

অবশ্যই পড়ুন: ISL চ্যাম্পিয়ন হয়েও গাড্ডায় ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ! নয়া সঙ্কটে লাল হলুদ

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে বৈভবের প্রশংসা করেছেন ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার। খোদ সচিন তেন্ডুলকর জানিয়েছিলেন তিনি নিজেও বৈভবের বড় ভক্ত। ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করার পাশাপাশি তাঁকে ভারতীয় দলে খেলতে দেখারও ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিকেটের ভগবান। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই খুদের ব্যাটিং দেখে প্রশংসা করেছেন বোর্ডের মিঠুন মিনহাস থেকে শুরু করে রাজীব শুক্লা সকলেই। এমতাবস্থায়, বৈভবকে নিয়ে BCCI সচিবের এমন বক্তব্য নির্বাচন কমিটিকে সরাসরি নির্দেশ দেওয়ার মতোই।