বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচের পর ধাক্কাধাক্কির ঘটনায় এবার শাস্তি পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত 15 জুনের ম্যাচ শেষে এক লঙ্কান ক্রিকেটারকে ধাক্কা মেরেছিলেন বিহারের ভূমিপুত্র। যে ঘটনায় ব্যাপক সমালোচিত হতে হয়েছিল ভারতের এই ক্রিকেটারকে। এবার সেই বৈভবের ঘাড়ে নেমে এল শাস্তির খাড়া। বৈভবের শাস্তি ঘোষণা করলেন খোদ ম্যাচ রেফারি। জানা যাচ্ছে, 15 বছরের এই কিশোরকে মোটা টাকা জরিমানা করা হয়েছে!
কত টাকা জরিমানা করা হল বৈভবকে?
শ্রীলঙ্কার বিপক্ষে এর আগের ম্যাচে সুপার ওভারে হারের পর বিষেন হালাম্বেকে ধাক্কা মারেন বৈভব সূর্যবংশী। যেই ঘটনার পর এবার ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিলেন ম্যাচ রেফারি প্রদীপ জয়প্রকাশ। জানা যাচ্ছে, লঙ্কান ক্রিকেটারকে ধাক্কা মেরে আইন ভেঙেছেন বৈভব। আর এই অগ্রহণযোগ্য কাজের জন্য খেলোয়াড়ের ম্যাচ ফির 50 শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বৈভবের ম্যাচ ফির অর্ধেক টাকাই জরিমানা হিসেবে নেওয়া হবে।
তবে শুধু বৈভব সূর্যবংশী নন, বরং জরিমানা করা হয়েছে বৈভবের সাথে বাক-বিতণ্ডায় জড়ানো এবং উস্কানিমূলক আচরণ করা লঙ্কান ক্রিকেটার বিষেন হালাম্বেকেও। তাঁকেও তাঁর ম্যাচ ফির অর্ধেক অর্থাৎ 50 শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি, জয়প্রকাশ।
অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে IPL-র সময়, ২০২৭-এ কবে থেকে শুরু টুর্নামেন্ট? জানুন
প্রসঙ্গত, গত 15 তারিখের ম্যাচ চলাকালীন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মাকে আম্পায়ারের সাথে তর্ক করতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় এবার শাস্তি পেলেন এই ভারতীয় তারকাও। তাঁকে তাঁর ম্যাচ ফির 30 শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। এছাড়াও অগ্রহণযোগ্য কাজের জন্য শ্রীলঙ্কার উইকেটরক্ষককে 20 শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসেবে দিতে হবে।










