বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, গুজরাতের কাছে বড় ব্যবধানে হেরেছে রাজস্থান রয়্যালস। কিন্তু তা সত্ত্বেও বড় রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এদিনের ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে 36 রান করতে দেখা গিয়েছিল বৈভবকে। এরপর রবীন্দ্র জাদেজা ছাড়া আর কোনও ব্যাটসম্যানই সে অর্থে রান তুলতে পারেননি। তবে দলের পরাজয় সত্ত্বেও 6 দলকে পরাস্ত করে অভিষেক শর্মার রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন বিহারের ভূমিপুত্র।
6 দলকে কীভাবে হারালেন বৈভব সূর্যবংশী?
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত পাওয়ার প্লেতে 32টি ছয় মেরেছেন বৈভব। হিসেব করে দেখতে গেলে পাওয়ার প্লে তে বৈভবের মারা ছয়ের সংখ্যা 6 দলের পাওয়ার প্লেতে মারা ছয়ের সংখ্যার তুলনায় বেশি।
বলাই বাহুল্য, আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাওয়ার প্লেতে 29টি ছয় এসেছে LSG এর। একইভাবে পাওয়ারপ্লে চলাকালীন গুজরাত পেয়েছে 28টি, কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 24টি এবং RCB, CSK ও দিল্লি ক্যাপিটালস প্রত্যেকেই 22টি করে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছে। তবে কোনও দলেরই পাওয়ার প্লের ছয়ের সংখ্যা বৈভবের ছয়কে ছাপিয়ে যেতে পারেনি। এভাবেই বৈভব 6 দলকে হারিয়েছেন।
অবশ্যই পড়ুন: ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ঘোষণা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ থালাপতি বিজয়ের
অভিষেক শর্মার রেকর্ড ভাঙলেন বৈভব
বৈভব সূর্যবংশী এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাওয়ার প্লে তে সর্বাধিক ছয় মেরে টপকে গিয়েছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ওপেনার অভিষেক শর্মাকেও। বলে রাখি, 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাওয়ার প্লে তে 29টি ছয় মেরে বড় রেকর্ড গড়েছিলেন অভিষেক। এবছর পাওয়ার প্লে তে 32টি ছয় মেরে ভারতীয় তারকার সেই রেকর্ড
কার্যত ধুলোয় মিশিয়ে দিলেন রাজস্থানের কিশোর প্রতিভা।










