বৈভব সূর্যবংশীর জন্য আলাদা ড্রেসিং রুম, সেখানে ঢুকবে না টিম ইন্ডিয়ার বাকি প্লেয়াররা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত বনাম আয়ারল্যান্ডের (India Vs Ireland) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এই আসরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পারেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই সিরিজ শেষ হলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে যাবে ভারত। 20 ওভারের সেই সিরিজেও ভারতীয় দলের সঙ্গী হবেন বৈভব। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডে গেলেও টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না বিহারের ভূমিপুত্র।

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ঢুকতেই পারবেন না বৈভব?

জানা যাচ্ছে, ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পোশাক পরিবর্তন করতে পারবেন না বৈভব সূর্যবংশী। তাঁকে ভারতীয় দলের বাকিদের ড্রেসিংরুমে ঢুকতেই দেওয়া হবে না! কিন্তু কেন? ইংল্যান্ডের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক বিশেষ নিয়মের কারণে ভারতীয় দলের বড়দের ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না বৈভব।

আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বিশেষ নিয়মের কারণে 16 বছরের কম বয়সীরা প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ড্রেসিংরুম ব্যবহার করতে পারেন না। ঠিক সেই কারণে ইংল্যান্ডের প্রত্যেকটি ভেন্যু অর্থাৎ স্টেডিয়ামে বৈভব সূর্যবংশী তাঁর বাবা, মায়ের সাথে থাকার সময় একটি আলাদা ড্রেসিংরুম পাবেন। কয়েকটি রিপোর্টে এও বলা হচ্ছে, বৈভব শুধুমাত্র ম্যাচ এবং দলীয় বৈঠকের সময় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে প্রবেশ করতে পারবেন।

অবশ্যই পড়ুন: পাহাড়, নদী, ঝর্নার সমাহার! ঘুরে আসুন কলকাতার কাছের বাঙালির প্রিয় জায়গা থেকে

প্রসঙ্গত, ইংল্যান্ডে সাধারণত 16 বছরের কম বয়সী ক্রিকেটারদের আলাদা ড্রেসিংরুম দেওয়া হয়। বৈভবের ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক শীর্ষ আধিকারিক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ইংল্যান্ডে ফুটবল এবং ক্রিকেটের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে। বৈভবকে সিরিজ চলাকালীন তাঁর বাবা মায়ের সাথেই থাকতে হবে। এমনকি হোটেলে তাঁদের রুম ভাগাভাগি করেও থাকতে হতে পারে।