যমরাজের বেশে বীরেন্দ্র সেহবাগ, ক্রিকেট ছেড়ে নতুন ইনিংস শুরু ভারতীয় তারকার

Published:

Virender Sehwag Show

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বিপদজনক ওপেনারদের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। নিজের ক্রিকেট জীবনে, দেশের হয়ে বহু যুদ্ধ জয় করেছেন তিনি। ব্যাট হাতে বারবার নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন এই ভারতীয় কিংবদন্তি। এবার সেই বিরুকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি যমরাজের সাজে কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতীয় তারকা। যা দেখে একেবারে চমকে যাচ্ছেন ভক্তরা (Sehwag New Show)। কিন্তু হঠাৎ কেন যমরাজের সাজে ধরা দিলেন বীরেন্দ্র?

নতুন ভূমিকায় বীরেন্দ্র সেহবাগ

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যমরাজের সাজে ছবি শেয়ার করার পর অনেকেই প্রশ্ন করছেন হঠাৎ কেন এমন অবতার বীরেন্দ্র সেহবাগের? অনেকেরই মনে করছেন, যাত্রা বা থিয়েটার দলে নাম লিখিয়েছেন ভারতীয় তারকা। তবে এসব কিছুই নয়। বরং এবার আরও বড় চমক দিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য। আসলে বাজার কাঁপাতে আসছে রিয়্যালিটি শো রাইজ অ্যান্ড ফল সিজন 2। আর সেই শোয়েরই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সেহবাগকে।

বলাই বাহুল্য, ক্রিকেটের ময়দান ছেড়ে এবার বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন সেহবাগ। আম্যাজন এমএক্স প্লেয়ারের রাইজ অ্যান্ড ফল এর সিজন 1 এ সঞ্চালনা করেছিলেন আশনির গ্রোভার। এবার সেই রিয়্যালিটি শোয়ের আসন্ন দ্বিতীয় সিজনের সঞ্চালকের দায়িত্ব পেয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য। আর সেই শোয়ের প্রচারের সাথে যুক্ত হতেই যমরাজের অভিনব লুকে ধরা দিয়েছেন সেহবাগ।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সেহবাগের নতুন শোয়ের টিজার। আর সেই প্রোমো ভিডিতে ভারতীয় তারকাকে কখনও স্যার আইজ্যাক নিউটন কখনও সাধারণ স্কুল শিক্ষক, কখনও চিকিৎসক বা ক্যারাটে প্রশিক্ষক হিসেবে দেখা দিয়েছে। ভিডিওটির একেবারে শেষের দিকে যমরাজের ভূমিকায় অবতীর্ণ হন নজফগড়ের নবাব। সোশ্যাল মিডিয়ায় সেই সাজেরই একটি ঝলক প্রকাশ্যে এনেছেন ভারতীয় তারকা।

 

আরও পড়ুন: জমি-বাড়ি রেজিস্ট্রিতে জালিয়াতি রুখতে নয়া অ্যাপ নবান্নের

উল্লেখ্য, রাইজ অ্যান্ড ফল এর মূল ভাবনাই সম্পূর্ণ বিপরীত জগতকে নিয়ে তৈরি। একদিকে থাকছে বিলাসবহুল গেস্টহাউস, অন্যদিকে রয়েছে বেসমেন্ট। জানা যাচ্ছে, নতুন সিজনে 15 জন তারকা প্রতিযোগী অংশ নেবেন। যাঁদের ভাগ করে দেওয়া হবে মূলত দুটি দলে। একটা দল থাকবে রুলারস বা শাসক হিসেবে, অন্য দল থাকবে ওয়ার্কার্স বা কর্মী হিসেবে। প্রতিমুহূর্তে বদলে যাওয়া এই কৌশলগত রিয়্যালিটি শোয়ে সঞ্চালকের ভূমিকায় নিজেকে সেহবাগ কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার। বলে রাখা ভাল, রাইজ অ্যান্ড ফল মূলত ব্রিটিশ প্রযোজনা সংস্থা ল্যামবার্টের তৈরি জনপ্রিয় শো। সেটিকেই এবার দেশীয় সংস্করণে তৈরি করেছে বানিজয় এশিয়া।