গতিবেগ ৬৫৩ কিমি/ঘণ্টা, লঞ্চ হল বিশ্বের সবথেকে দ্রুততম হাইড্রোজেন গাড়ি

Published:

Hydrogen Car

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অটোমোবাইল সংস্থা বনভিল সল্ট ফ্লাটসে বিশ্বের সবথেকে দ্রুততম হাইড্রোজেন গাড়ি (Hydrogen Car) আবিষ্কার করে রেকর্ড স্থাপন করেছে। গাড়িটির নাম রাখা হয়েছে জেসিবি হাইড্রোম্যাক্স, এবং জানলে অবাক হবেন, এই গাড়িটি ঘণ্টায় 653 কিলোমিটার গতি তুলতে পারে। বড় ব্যাপার, এই গাড়িটি হাইড্রোজেনের দহন ইঞ্জিন দ্বারা চালিত, এবং বিশ্বের মধ্যে সবথেকে দ্রুততম গাড়ি এটিই। তবে এটিতে সাধারণ কোনও ইঞ্জিনের বদলে ব্যবহার করা হয়েছে জেসিবির ইঞ্জিন।

বিশ্বের সবথেকে দ্রুততম গাড়ি আবিষ্কার

চলতি মাসের 11 তারিখ অভিজ্ঞ চালক অ্যান্ডি গ্রিন এই গাড়িটি চালিয়ে গোটা বিশ্বের কাছে তাক লাগিয়ে দেন। প্রথম প্রচেষ্টাতে এই গাড়িটি ঘণ্টায় 400 মাইল বা 644 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছেছিল। এমনকি দ্বিতীয় চেষ্টায় গাড়িটি আরও দ্রুত চলে ঘণ্টায় 412 মাইল বা 663 কিলোমিটার গতিতে পৌঁছয়। সবমিলিয়ে গড় গতি হিসেবে এই গাড়িটির স্পিড ঘণ্টায় 653 কিলোমিটার পর্যন্ত দাঁড়িয়েছে, যা এক কথায় বিশ্ব রেকর্ড।

উল্লেখ্য, এর আগে গোটা বিশ্বের মধ্যে হাইড্রোজেন চালিত গাড়ির ক্ষেত্রে গতিবেগের রেকর্ড ছিল 488 কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে জেসিবি হাইড্রোম্যাক্স আগের সেই রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে তার থেকেও প্রায় 200 কিলোমিটার বেশি গতিবেগ তুলল। তবে সবথেকে বড় ব্যাপার, এই গাড়িটি হাইড্রোজেন চালিত হওয়ায় এটি চলার সময় বাতাসে কোনও কার্বন-ডাই-অক্সাইড বা ধোঁয়া নির্গমন করবে না। এমনকি এটিকে ‘রকেট গাড়ি’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তবে এই অত্যাধুনিক গাড়িটি পরিবেশবান্ধব হওয়ায় এর জনপ্রিয়তা কয়েকগুণ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: প্রীতি যোগে ভাগ্য বদল, সাফল্যের সিংহাসনে বসবে ৪ রাশি! আজকের রাশিফল, ২৩ আগস্ট

তবে এই গাড়িটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর ইঞ্জিন। আগেই বলেছি, সাধারণ কোনও ইঞ্জিন নয়, বরং জেসিবির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। হ্যাঁ, জেসিবি বা বুলডোজার এবং ভারী নির্মাণ যন্ত্রপাতির জন্যই এই গাড়িটির ডিজাইন করা হয়েছিল। তবে প্রকৌশলীরা দুটি ইঞ্জিনকে একসাথে মিশিয়ে এই দ্রুত গতির গাড়ি আবিষ্কার করে ফেলেন, যেটি সর্বোচ্চ 1600hp শক্তি উৎপন্ন করতে পারে। এক কথায়, এই ঐতিহাসিক রেকর্ড থেকেই প্রমাণ মিলছে যে হাইড্রোজেন শুধুমাত্র নিরাপদ জ্বালানি নয়, বরং এটি পেট্রোল বা ডিজেল চালিত গাড়িকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়তে পারে।