সৌভিক মুখার্জী, কলকাতা: বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য মধ্যবিত্তদের বাজেটে এবার নতুন ফোন নিয়ে আসছে ওয়ানপ্লাস। আগামী 7 মে দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 6। আর এই ফোনের সঙ্গেই বাজারে আসবে Nord CE 6 Lite মডেলটি। জানা যাচ্ছে, ফোনটির দাম 30,000 টাকার নিচে হতে পারে। কিন্তু কী কী ফিচার থাকবে এই ফোনে?
ডিসপ্লে এবং ডিজাইন
OnePlus Nord CE 6 ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যেটি 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এদিকে ফোনটির স্থায়িত্ব বাড়াতে দেওয়া হচ্ছে MIL-STD-810H সার্টিফিকেটিন। আর শুধু তাই নয়, জল এবং ধুলোবালি থেকে সুরক্ষা দিতে এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হচ্ছে।
প্রসেসর এবং ব্যাটারি
এই ফোনের সবথেকে বড় চমক হল ব্যাটারি। ওয়ানপ্লাস এই ফোনটি দিচ্ছে বিশাল 8000mAh এর ব্যাটারি, যা 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি আবার 24 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা মিলবে। এদিকে গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনটিতে ব্যবহার করা হচ্ছে Snapdragon 7s Gen 4 প্রসেসর, যা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ক্যামেরা এবং ভিডিওগ্রাফি
ফটোগ্রাফি প্রেমিদের জন্য OnePlus Nord CE 6 ফোনটির পেছনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটি ডুয়াল অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এদিকে সেলফি প্রেমিদের জন্য সামনের দিকে থাকছে 32 মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। সবথেকে বড় বিষয়, ফোনের সামনে ও পিছনে উভয় ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ড করা যাবে।
তবে এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক ওয়ানপ্লাসের নিজস্ব OxygenOS 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে বলে বেশ কিছু রিপোর্ট দাবি করছে। এমনকি গ্যালারি অ্যাপে ছবি এডিট করার জন্য এতে রয়েছে একগুচ্ছ এআই ফিচার। যেমন—এআই ইরেজার, এআই আনব্লার এবং এআই পোর্ট্রেট গ্লো ইত্যাদি।
আরও পড়ুন: হঠাৎ টন টন সোনা বিক্রি করে দিল রাশিয়া, বেহাল অর্থনীতি?
আর রিপোর্ট অনুযায়ী, আগামী 7 মে ফোনটি লঞ্চ হবে এবং তিনটি কালারের অপশনে পাওয়া যাবে। সেগুলি হল—ফ্রেশ ব্লু, লুনার পার্ল এবং পিচ ব্ল্যাক। তবে লঞ্চ ইভেন্টের সঠিক দাম এবং বিক্রির তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি। খুব তাড়াতাড়ি তা জানিয়ে দেওয়া হবে।










