২০ হাজার টাকার কমে লঞ্চ হল Oneplus N6x 5G, আসছে Vivo S2 সহ আরও মডেল

Published:

Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের (Smartphone) বাজারে এবার নতুন চমক নিয়ে হাজির একাধিক সংস্থা। ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে Oneplus N6x 5G মডেল, যার দাম শুরু হচ্ছে মাত্র 20 হাজার টাকার নিচে। অন্যদিকে আবার ভিভো তাদের নতুন Vivo S2 মডেলের টিজার প্রকাশ্যে এনেছে। একইসঙ্গে Oppo Find X10 সিরিজ এবং Oneplus 16-কে কেন্দ্র করে সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপডেট।

ভারতে লঞ্চ হল Oneplus N6x 5G

ওয়ানপ্লাস তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টোফন Oneplus N6x 5G ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 17 হাজার 499 টাকা থেকে। বিভিন্ন ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে ফোনটির দাম হতে পারে আরও কম। এদিকে এই স্মার্টফোনের সবথেকে বড় আকর্ষণ এর 7000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে দীর্ঘক্ষণ ব্যবহারকারীদেরকে ব্যাকআপ দেবে। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে আধুনিক 5G কানেক্টিভিটি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় একাধিক উন্নত ফিচার।

অন্যদিকে ভিভো তাদের জনপ্রিয় S সিরিজের নতুন সদস্য Vivo S2 ভারতের বাজারে লঞ্চ করবে বলে প্রথম টিজার প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, এই ফোনটি প্রিমিয়াম গ্লসি ফিনিশে আসবে এবং এতে থাকবে একটি কার্ভড AMOLED ডিসপ্লে। পাশাপাশি পিছনের দিকে নতুন ডিজাইনের ক্যামেরা মডেল দেওয়া হবে এই ফোনে। এছাড়া ফাঁস হওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী, এই মডেলটিতে যে ডিসপ্লে দেওয়া হবে তার রিফ্রেশ রেট হবে 120Hz। অন্যদিকে ফোনটি মিডিয়াটেকের Dimensity 7360 চিপসেটের উপর বেস করে চলবে। সাথে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা।

আরও পড়ুন: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কন্যারত্ন’, কত টাকা পাবেন? কীভাবে আবেদন জানুন

দীপাবলীর আগেই আসতে পারে Oppo Find X10

এদিকে আবার নতুন রিপোর্ট অনুযায়ী, Oppo Find X10 সিরিজ এবছর দীপাবলীর পর অর্থাৎ অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে। প্রথম পর্যায়ে দেশে Find X10 এবং Find X10 Pro মডেল লঞ্চ করা হতে পারে। তবে এই সিরিজের সবথেকে বড় আকর্ষণ হতে পারে এর ট্রিপল 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। এটি মোবাইল ফটোগ্রাফি কিংবা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে দারুণ বিকল্প। এর পাশাপাশি আবার ভারতে Oneplus 16 এর অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটিও বাজারে আসবে।

আরও OnePlus Smartphone Vivo