সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে নতুন চমক দিতে চলেছে Oppo। হ্যাঁ, সংস্থার জনপ্রিয় Reno সিরিজে এবার যুক্ত হতে পারে নতুন একটি মডেল Oppo Reno 16c। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতে Oppo Reno 16 সিরিজের সাথে নতুন ফোনটি লঞ্চ করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, Reno 16c মূলত বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচারযুক্ত একটি ফোন হতে চলেছে। যদিও Oppo এখনও পর্যন্ত ভারতে Reno 16c সিরিজ লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু রিপোর্ট দাবি করছে, কোম্পানি Reno 16 এর পাশাপাশি Reno 16c বাজারে আনতে পারে।
থাকতে পারে বিরাট AMOLED ডিসপ্লে
রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 16c ফোনটিতে থাকতে পারে 6.57 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এটি ব্যবহারকারীদের ভিডিও দেখা, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দেবে। তুলনায় Oppo Reno 16 মডেলে 6.32 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। যার ফলে Reno 16c এর স্ক্রিন আকারে কিছুটা বড় হতে পারে বলেই অনুমান করা হচ্ছে।
শক্তিশালী প্রসেসর এবং পারফরম্যান্স
এদিকে ফোনটির পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হতে পারে MediaTek Dimensity 7300 প্রসেসর। সঙ্গে থাকতে পারে LPDDR5x RAM প্রযুক্তি। যার ফলে অ্যাপ চালানো, মাল্টিটাস্কিং কিংবা গেমিং-র জন্য ফোনটি ভালো পারফরম্যান্স দেবে। এমনকি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে Reno 16c ফোনটি ক্যামেরার দিক থেকে হতে পারে বেশ আকর্ষণীয়। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে—
- 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা (OIS সহ)
- 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা
- 3.5x অপটিক্যাল জুম
- 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা
- সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন: এবার অর্ধেক সময়ে ঋষিকেশ! নমো ভারত রেল নিয়ে বড় সুখবর
6500mAh ব্যাটারি
ব্যাটারির দিক থেকে Oppo Reno 16c ফোনটি বিশেষ আকর্ষণীয় হতে পারে। ফোনটিতে 6500mAh এর একটি ধামাকাদার ব্যাটারি দেওয়া হতে পারে। যার সঙ্গে পাওয়া যেতে পারে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলত যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য এই ব্যাটারি ভালো সুবিধা দিতে পারে। এমনকি রিপোর্ট অনুযায়ী, Oppo Reno 16c ফোনটিতে স্টেরিও স্পিকার, NFC সাপোর্ট, IP69 রেটিংয়ের সুরক্ষা থাকতে পারে। তবে এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে কিছু জানায়নি Oppo। শুধু লঞ্চ হওয়ার পালা।










