এক রিচার্জে চলবে ২টি সিম, রয়েছে ভরপুর সুবিধা! দারুণ প্ল্যান Airtel-র

Published:

Airtel Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি এয়ারটেলের (Bharti Airtel) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, জনপ্রিয় এই টেলিকম সংস্থা এমন একটি রিচার্জ প্ল্যান (Airtel Recharge Plan) চালু করেছে, যেখানে একবার রিচার্জ করলেই আপনি দুটি সিম একসঙ্গে চালু রাখতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কলিং এর পাশাপাশি অফুরন্ত ডেটা, এমনকি ক্লাউড স্টোরেজ থেকে শুরু করে এসএমএস এবং অ্যাডোবি এক্সপেক্স প্রিমিয়ামের মতো সব সুবিধা। বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন।

ধামাকাদার প্ল্যান এয়ারটেলের

আসলে সম্প্রতি গ্রাহকদের জন্য এয়ারটেল 699 টাকার একটি পোস্টপেইড প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি একবার রিচার্জ করলে দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এমনকি দুটি সিম কার্ডে মিলবে একই রকম সুবিধা।

  • প্রথমত, এই প্ল্যানে দুটি সিমে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।
  • দ্বিতীয়ত, এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • তৃতীয়ত, প্রতিদিন 100টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
  • চতুর্থত, এই প্ল্যানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন মিলবে। এমনকি এক বছরের জন্য জিও হটস্টার মোবাইল ব্যবহারে সুযোগ পাওয়া যাবে। যেখানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে।

আরও পড়ুন: ‘গরুর গড় আয়ু ১৫ বছর, নিয়ম কীভাবে কার্যকর হবে?’ হাইকোর্টে উঠল প্রশ্ন

রয়েছে এআই ক্লাউড এবং অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের সুবিধা

তবে শুধু কল, ডেটা বা এসএমএস-র সুবিধা নয়, বরং এই প্ল্যানটি এমন কিছু সুবিধা দিচ্ছে, যেগুলি গ্রাহকদের আরও বেশি আকর্ষণ করছে। প্রথমত, এই প্ল্যানে গুগল ওয়ান অন্তর্ভুক্ত থাকছে, যেখানে ব্যবহারকারীরা 100 GB পর্যন্ত ক্লাউড স্টোরেজের সুবিধা পাবে। সেখানে অনলাইন ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল অনায়াসে সংরক্ষণ করে রাখা যাবে। দ্বিতীয়ত, এয়ারটেলের এই 699 টাকার পোস্টপেইড প্ল্যানটিতে অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের সুবিধা মিলছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ফটো এডিটিং, ডিজাইন বা কনটেন্ট তৈরির মতো কাজ করতে পারবে। এক কথায় ভরপুর সুবিধা দিচ্ছে এই প্ল্যান।