এবার মশা মারতে এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবহার! নয়া লেজার ডিভাইস এল বাজারে

Published:

Photon Matrix Mosquito Killer

অনন্যা সরকার, কলকাতা: কথায় বলে মশা (Mosquito) মারতে কামান দাগা! মশা নিধনে প্রায় সেরকমই ব্যবস্থা করলো চীন। যুদ্ধে ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত ব্যবস্থার মতোই একটি লেজার-ভিত্তিক আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবার ব্যবহার করা হচ্ছে মশা নির্মূল করতে। চীনা বিজ্ঞানীরা মশা মারার জন্য লেজার প্রযুক্তিকে আরও উন্নত করেছেন এবং এই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি লেজার ডিভাইস তৈরি করেছেন, যা বাতাসে উড়ন্ত মশা লেজার রশ্মি ছুঁড়ে মারতে পারে। এটি তৈরি করেছে ফোটন ম্যাট্রিক্স ল্যাব (Photon Matrix Lab) এবং ইতিমধ্যেই ব্যাপকভাবে বিক্রিও শুরু হয়েছে ডিভাইসটির।

মশা মারার বিশেষ লেজার ডিভাইস এল বাজারে  

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, মশা মারার এই বিশেষ যন্ত্র প্রস্তুতকারক ফোটন ম্যাট্রিক্স ল্যাব জানিয়েছে যে, চীনে ডিজাইন করা বহনযোগ্য লেজার ডিভাইস (Photon Matrix Mosquito Killer) এখন বাণিজ্যিকভাবে বিক্রির জন্য উৎপাদিত হচ্ছে। এটি বাতাসে উড়ন্ত মশা মারতে সক্ষম। বর্তমান সময়ে চীন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং এই সিস্টেমটি সেই অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বড় আশ্বাস স্কুল শিক্ষামন্ত্রীর

ফোটন ম্যাট্রিক্স-এর পোর্টেবল লেজার-ভিত্তিক মশা প্রতিরক্ষা ব্যবস্থাটিকে একটি স্বয়ংক্রিয়, রাসায়নিক-মুক্ত ‘মস্কুইটো এয়ার ডিফেন্স ডিভাইস’ হিসেবে মার্কেটিং করা হচ্ছে। এটি সেন্সর এবং নির্ভুল লেজার রশ্মি ব্যবহার করে বাতাসে উড়তে থাকা মশা এবং একই ধরনের ছোট উড়ন্ত পোকামাকড়কে শনাক্ত করে এবং নির্ভুলভাবে অনুসরণ করার পর তাদের ডানা কেটে শারীরিকভাবে ধ্বংস করে দেয়। এই মুহূর্তে এই ডিভাইসের দুটি সংস্করণ উপলব্ধ – ইনফ্রারেড এবং ব্লু লেজার। এই লেজার-ভিত্তিক মশা প্রতিরোধকটি লক্ষ্যবস্তু শনাক্ত করার স্পেশালাইজড স্ক্যানিং ও লাইডার, নড়াচড়া শনাক্ত করতে মিলিমিটার-ওয়েভ রাডার এবং ছোট লক্ষ্যবস্তুর উপস্থিতি নিশ্চিত করতে আর্টিফিসিয়াল ইন্ট্যালিজেন্স (AI) ভিশন মডিউল ব্যবহার করে।

প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে যে, যন্ত্রটি মশা মারার জন্য চূড়ান্ত ধাপে গ্যালভানোমিটার-নিয়ন্ত্রিত লেজার একটি সংক্ষিপ্ত পালস নিক্ষেপ করে। এই পোর্টেবল যন্ত্রটি ৯০ ডিগ্রি অনুভূমিক তল স্ক্যান করতে পারে। যখন এটি কোনো লক্ষ্যবস্তু পোকা খুঁজে পায়, তখন তার অবস্থান শনাক্ত করে একটি লেজার পালস পাঠায়, যা তার ডানায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের বাজেটের মধ্যে দাম, বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই SUV

ফোটন ম্যাট্রিক্স এও জানিয়েছে যে, চলতি মাস থেকেই এই ডিভাইসটির গণ উৎপাদন শুরু হয়েছে। এছাড়াও, কোম্পানির তরফে একটি অফিসিয়াল ওয়েব স্টোরও চালু করা হয়েছে, যেখান থেকে গ্রাহকরা সরাসরি প্রোডাক্টটি কিনতে পারবেন। উল্লেখযোগ্যভাবে, শনাক্তকরণ, অনুসরণ করা, লক্ষ্য নির্ধারণ করা এবং নিধনের ক্ষেত্রে ফোটন ম্যাট্রিক্স মস্কুইটো কিলার এবং আধুনিক ড্রোন-রোধকারী লেজার অস্ত্রগুলি একই মৌলিক প্রক্রিয়া অনুসরণ করে।

আরও China Mosquito